প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের ● পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ● চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ● সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত ●

নিউজিল্যান্ডের মিনিস্ট্রি ফর প্রাইমারী ইন্ডাস্ট্রিজ এর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক

বিজ্ঞাপন
নিউজিল্যান্ডের মিনিস্ট্রি ফর প্রাইমারী ইন্ডাস্ট্রিজ এর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে কৃষি, খাদ্য নিরাপত্তা, প্রযুক্তি বিনিময় এবং বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার নিউজিল্যান্ডের ওয়েলিংটনে মিনিস্ট্রি ফর প্রাইমারী ইন্ডাস্ট্রিজের (এমপিআই) সভাকক্ষে এ বৈঠক হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো: আতাউর রহমান খানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল এমপিআইয়ের দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক প্রধান ডায়না রেইচের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে। এ সময় দুই দেশের মধ্যে কৃষি ও খাদ্যপণ্য বাণিজ্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বাংলাদেশের পক্ষ থেকে নিউজিল্যান্ডের উচ্চমানের বায়োসিকিউরিটি ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কৃষিপণ্য রপ্তানি ব্যবস্থাপনার প্রশংসা করা হয়। পাশাপাশি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, কৃষি উন্নয়ন ও ক্রমবর্ধমান ভোক্তাবাজারের প্রেক্ষাপটে দুই দেশের আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

কৃষিপ্রযুক্তি, দুগ্ধশিল্প, কোল্ড চেইন ব্যবস্থাপনা এবং কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্পে যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও বিশাল ভোক্তাবাজারে নিউজিল্যান্ডের বিনিয়োগকারীদের আগ্রহী করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ থেকে কৃষিজাত পণ্য, তাজা ফল, প্রক্রিয়াজাত খাদ্য ও অন্যান্য পণ্যের নিউজিল্যান্ডের বাজারে প্রবেশ সহজীকরণ নিয়েও আলোচনা হয়। বিশেষ করে ইমপোর্ট হেলথ স্ট্যান্ডার্ডস, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি ব্যবস্থা এবং পণ্য মানের পারস্পরিক স্বীকৃতি চুক্তির মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বাংলাদেশের পক্ষ থেকে উন্নত ফুড টেস্টিং ল্যাব স্থাপন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, পেস্টিসাইড পরীক্ষা, বাণিজ্য প্রতিবন্ধকতা দূরীকরণ এবং ই-ফাইটো সার্টিফিকেশন ব্যবস্থায় নিউজিল্যান্ডের কারিগরি সহায়তা কামনা করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এছাড়া বাংলাদেশ-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা, আরসিইপিতে যোগদানে নিউজিল্যান্ডের সমর্থন এবং এলডিসি উত্তরণে ট্রানজিশন সময়সীমা তিন বছর বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। দুই দেশের মধ্যে ব্যবসায়িক ফোরাম গঠন, প্রযুক্তিগত ওয়ার্কিং গ্রুপ তৈরি, ফোকাল পয়েন্ট নির্ধারণ এবং নিয়মিত তথ্য বিনিময়ের প্রস্তাব দেওয়া হয়।

বাংলাদেশ প্রতিনিধিদল আশা প্রকাশ করে যে, এই উদ্যোগ ভবিষ্যতে কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রের

৫ ঘণ্টা আগে
কাউকে তুষ্ট করতে নয়, প্রয়োজনেই বোয়িং কেনা: হুমায়ুন কবির

কাউকে তুষ্ট করতে নয়, প্রয়োজনেই বোয়িং কেনা: হুমায়ুন কবির

১ দিন আগে
১৮ দেশের বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার

১৮ দেশের বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার

১ দিন আগে
ডিমের বাজার স্থিতিশীল রাখতে দায়িত্বশীল ভূমিকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজার স্থিতিশীল রাখতে দায়িত্বশীল ভূমিকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১ দিন আগে
ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের একগুচ্ছ প্রস্তাব

ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের একগুচ্ছ প্রস্তাব

২ দিন আগে
জাতিসংঘে প্রধানমন্ত্রীর কর্মসূচি বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে: বাণিজ্যমন্ত্রী

জাতিসংঘে প্রধানমন্ত্রীর কর্মসূচি বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে: বাণিজ্যমন্ত্রী

২ দিন আগে