প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বুড়িগঙ্গা-তুরাগ দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপ জরুরি: পরিবেশমন্ত্রী হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়তে যাচ্ছেন ক্যারোলিন লিভিট ভারত শেখ হাসিনাকে দিয়ে স্বার্থ হাসিল করতে চায়: রিজভী খালিদুজ্জামানের কর্মকাণ্ডকে 'তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি' বললেন মির্জা গালিব মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল 'পরীক্ষা দেওয়ার আগেই ফলাফল জানা': রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নাসীরুদ্দীন ভারতকে এবার যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকিং খাত সংস্কার ও পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকবে এডিবি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

৩০ আগস্ট লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
৩০ আগস্ট লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী
নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, আগামী ৩০ আগস্ট ডেনমার্কের সহযোগিতায় চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এটি হবে একটি আধুনিক ও পরিবেশবান্ধব গ্রিন টার্মিনাল, যেখানে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা হবে। টার্মিনালের ক্রেনসমূহ দূরবর্তী অফিস থেকে নিয়ন্ত্রিত পদ্ধতিতে পরিচালিত হবে, যা দক্ষতা ও নিরাপত্তা আরও বাড়াবে। পাশাপাশি এ প্রকল্পে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে, যা বন্দর খাতে অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে।

আজ বৃহস্পতিবার সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ে ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের প্রতিনিধি দলের সাথে বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি আরও বলেন, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন এ টার্মিনাল নির্মাণের ফলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং দেশের জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বৈঠকে নৌপরিবহন মন্ত্রী ডেনমার্কের আর্থ-সামাজিক উন্নয়ন ও প্রযুক্তিগত উৎকর্ষতার প্রশংসা করেন এবং বাংলাদেশের বন্দর অবকাঠামোর উন্নয়ন ও আধুনিকায়নে ডেনমার্ক সরকার ও দেশটির বিনিয়োগকারীদের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

তিনি বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিদ্যমান এবং বন্দর ও নৌপরিবহন খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

মন্ত্রী জানান, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে বন্দর অবকাঠামোকে আরও আধুনিক, দক্ষ ও সক্ষম করে গড়ে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বৈঠকে এপিএম টার্মিনালসের প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে বন্দর ও টার্মিনাল অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ ও সহযোগিতার বিষয়ে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তারা লালদিয়া কনটেইনার টার্মিনালসহ বাংলাদেশের বন্দর খাতে আধুনিক প্রযুক্তি, ব্যবস্থাপনা দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এপিএম টার্মিনালসের সিইও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
ব্যাংকিং খাত সংস্কার ও পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকবে এডিবি

ব্যাংকিং খাত সংস্কার ও পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকবে এডিবি

৭ ঘণ্টা আগে
সুগন্ধি চাল রফতানি অনুমোদন কমাতে উদ্যোগ, তিন দিনের মধ্যে রফতানির তথ্য চেয়েছে সরকার

সুগন্ধি চাল রফতানি অনুমোদন কমাতে উদ্যোগ, তিন দিনের মধ্যে রফতানির তথ্য চেয়েছে সরকার

৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর সাথে ২৫ মার্কিন কোম্পানির আলোচনা ফলপ্রসূ: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর সাথে ২৫ মার্কিন কোম্পানির আলোচনা ফলপ্রসূ: মাহদী আমিন

৮ ঘণ্টা আগে
আগস্টের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৩৯ কোটি ডলার

আগস্টের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৩৯ কোটি ডলার

১ দিন আগে
নিউজিল্যান্ডের মিনিস্ট্রি ফর প্রাইমারী ইন্ডাস্ট্রিজ এর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক

নিউজিল্যান্ডের মিনিস্ট্রি ফর প্রাইমারী ইন্ডাস্ট্রিজ এর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক

১ দিন আগে
হালাল অর্থনীতি নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র, আসিয়ান অভিজ্ঞতায় বৈশ্বিক হালাল হাব হতে পারে বাংলাদেশ

হালাল অর্থনীতি নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র, আসিয়ান অভিজ্ঞতায় বৈশ্বিক হালাল হাব হতে পারে বাংলাদেশ

১ দিন আগে