প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী ● প্রান্তিক জনগণকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি: প্রতিমন্ত্রী টুকু ● নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক ● বিশ্ব বসতি দিবস-২০২৬: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ ● মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের ● পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ● চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ●

'পরীক্ষা দেওয়ার আগেই ফলাফল জানা': রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নাসীরুদ্দীন

বিজ্ঞাপন
'পরীক্ষা দেওয়ার আগেই ফলাফল জানা': রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নাসীরুদ্দীন
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির প্রার্থী চূড়ান্ত হওয়ার পর এর ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

তিনি বলেছেন, 'রাষ্ট্রপতি নির্বাচনের রেজাল্টটা এমন, পরীক্ষা দেওয়ার আগেই ফলাফল জানা!'

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এমন মন্তব্য করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পোস্টে নাসীরুদ্দীন পাটোয়ারী লেখেন, 'ভোট যদি শুধু আনুষ্ঠানিকতা হয়, তাহলে এটা নির্বাচন নয়, বরং ফলাফল ঘোষণার মহড়া!'

পোস্টে তিনি রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, 'জনগণের ভোটের আগে যদি রেজাল্ট ঠিক হয়ে যায়, তাহলে গণতন্ত্র থাকে কোথায়?'

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

নাসীরুদ্দীন পাটোয়ারীর এই মন্তব্য এমন সময় এলো, যখন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থিতা চূড়ান্ত করেছে দলটি। এর পরিপ্রেক্ষিতে তিনি ইতোমধ্যে মন্ত্রিত্ব ও দলীয় মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

দলীয় সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার আগেই তিনি মন্ত্রিত্ব ও দলের মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেন।

বিএনপি ও সরকারি সূত্র বলছে, মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে সংসদ সচিবালয় তাঁর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করবে। এরপর ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ

২ ঘণ্টা আগে
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

৫ ঘণ্টা আগে
সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

১ দিন আগে
চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

১ দিন আগে
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

১ দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

১ দিন আগে