প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

ইসলাম গ্রহণের ৫ মাসেই কোরআন মুখস্থ করলেন বুরুন্ডির বিনত্রা বুশিমা আমিন

বিজ্ঞাপন
ইসলাম গ্রহণের ৫ মাসেই কোরআন মুখস্থ করলেন বুরুন্ডির বিনত্রা বুশিমা আমিন
বুরুন্ডি প্রজাতন্ত্রের কিশোরী বিনত্রা বুশিমা আমিন মাত্র ১৪ বছর বয়সে এক মুসলিম বন্ধুর মাধ্যমে ইসলামের মূল্যবোধ ও সৌন্দর্যের সঙ্গে পরিচিত হন। ধর্মটির প্রতি আকৃষ্ট হয়ে তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার এই সিদ্ধান্তে অনুপ্রাণিত হয়ে তার পরিবারের আরও চার সদস্য ইসলামের ছায়াতলে আসেন।

ইসলাম গ্রহণের পর তিনি পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসায় হিফজ শুরু করেন এবং মাত্র পাঁচ মাসেই পুরো কোরআন মুখস্থ করে ফেলেন। এরপর তিনি বুরুন্ডির একটি স্থানীয় কোরআন প্রতিযোগিতায় প্রায় ৫০০ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন। এই সাফল্যের ফলে তিনি ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বুরুন্ডির প্রতিনিধিত্ব করার সুযোগ পান। বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীর সঙ্গে মক্কার পবিত্র পরিবেশে অংশগ্রহণ করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মাত্র এক বছর আগেও ইসলামের পথে নতুন ছিলেন বিনত্রা, আর আজ তিনি মক্কার গ্র্যান্ড মসজিদের সান্নিধ্যে কোরআন নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি এই যাত্রার জন্য কোরআন ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এ আয়োজনের জন্য সৌদি আরবের নেতৃত্বেরও প্রশংসা করেছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে ট্রাম্প, শি ও পুতিন

প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে ট্রাম্প, শি ও পুতিন

১ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

১ দিন আগে
বিশ্ববাজারে ডলারের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ

বিশ্ববাজারে ডলারের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ

১ দিন আগে
মক্কায় আছড়ে পড়ল হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

মক্কায় আছড়ে পড়ল হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

২ দিন আগে
একদিকে কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা, অন্যদিকে সামরিক হামলায় পরিবেশ বিপর্যয়

একদিকে কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা, অন্যদিকে সামরিক হামলায় পরিবেশ বিপর্যয়

২ দিন আগে
ক্যানসার ১০ বছরের মধ্যে ইতিহাস হয়ে যাবে: অ্যানথ্রপিক প্রধান

ক্যানসার ১০ বছরের মধ্যে ইতিহাস হয়ে যাবে: অ্যানথ্রপিক প্রধান

২ দিন আগে