প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিল পাকিস্তান সেনাবাহিনী

বিজ্ঞাপন
কারাগারে ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিল পাকিস্তান সেনাবাহিনী
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের কারাগারে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় দেশজুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এই গুজবকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে, ইমরান খান জীবিত এবং আদিয়ালা কারাগারেই বন্দি আছেন।

মার্কিনভিত্তিক পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খানের দুটি ভিডিও প্রতিবেদনের মাধ্যমে এ গুজবের সূত্রপাত হয়। তিনি সেনাবাহিনীর তিন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে ইমরানের অবস্থা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করেন। তবে পরে তিনি নিজেই জানান, তার কাছে মৃত্যুর কোনো নিশ্চিত প্রমাণ নেই।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আইএসপিআর আনুষ্ঠানিক বিবৃতিতে গুজবকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে জানায়, ইমরান খান জীবিত। বুশরা বিবির পরিবারের সদস্যরা দাবি করেছেন, কারা-সাক্ষাতে সিসিটিভিতে ইমরানকে হাঁটাচলা করতে দেখা গেছে। তবে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পিটিআই নেতারা ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ও আইনজীবীদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। তারা সতর্ক করে বলেছেন, স্বচ্ছতা নিশ্চিত না হলে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে ট্রাম্প, শি ও পুতিন

প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে ট্রাম্প, শি ও পুতিন

১ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

১ দিন আগে
বিশ্ববাজারে ডলারের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ

বিশ্ববাজারে ডলারের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ

১ দিন আগে
মক্কায় আছড়ে পড়ল হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

মক্কায় আছড়ে পড়ল হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

২ দিন আগে
একদিকে কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা, অন্যদিকে সামরিক হামলায় পরিবেশ বিপর্যয়

একদিকে কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা, অন্যদিকে সামরিক হামলায় পরিবেশ বিপর্যয়

২ দিন আগে
ক্যানসার ১০ বছরের মধ্যে ইতিহাস হয়ে যাবে: অ্যানথ্রপিক প্রধান

ক্যানসার ১০ বছরের মধ্যে ইতিহাস হয়ে যাবে: অ্যানথ্রপিক প্রধান

২ দিন আগে