প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

বিজ্ঞাপন
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম
ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হওয়ায় শুক্রবার (১৪ আগস্ট) বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ার পর অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯ সেন্ট (০.১%) বেড়ে ৮৭.১৬ ডলার এবং ডব্লিউটিআই তেলের দাম ৪ সেন্ট বেড়ে ৮১.২৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে বৃহস্পতিবার চাহিদা কমার আশঙ্কায় দুই বেঞ্চমার্কের দাম ২% কমলেও চলতি সপ্তাহে দুই ধরনের তেলের দাম প্রায় ৪% বেড়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান দাবি করেছেন, হরমুজ প্রণালি ‘ইসলামি প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণে’ রয়েছে। এই গুরুত্বপূর্ণ জলপথে দীর্ঘস্থায়ী সংঘাত হলে বিশ্ববাজারে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ওপেক ও আইইএ বিশ্বজুড়ে তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে এবং যুক্তরাষ্ট্রের তেলের মজুত ব্যাপকভাবে বেড়েছে, যা দাম বাড়ার ওপর চাপ তৈরি করছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এদিকে হরমুজ প্রণালিতে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডনক) দুটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যা তেল সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে ট্রাম্প, শি ও পুতিন

প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে ট্রাম্প, শি ও পুতিন

১ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

১ দিন আগে
বিশ্ববাজারে ডলারের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ

বিশ্ববাজারে ডলারের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ

১ দিন আগে
মক্কায় আছড়ে পড়ল হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

মক্কায় আছড়ে পড়ল হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

২ দিন আগে
একদিকে কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা, অন্যদিকে সামরিক হামলায় পরিবেশ বিপর্যয়

একদিকে কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা, অন্যদিকে সামরিক হামলায় পরিবেশ বিপর্যয়

২ দিন আগে
ক্যানসার ১০ বছরের মধ্যে ইতিহাস হয়ে যাবে: অ্যানথ্রপিক প্রধান

ক্যানসার ১০ বছরের মধ্যে ইতিহাস হয়ে যাবে: অ্যানথ্রপিক প্রধান

২ দিন আগে