প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
প্রান্তিক জনগণকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি: প্রতিমন্ত্রী টুকু ● নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক ● বিশ্ব বসতি দিবস-২০২৬: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ ● মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের ● পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় জোর সরকারের ● চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ●

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা গোলাম হাসনাইন রাসেল

বিজ্ঞাপন
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা গোলাম হাসনাইন রাসেল
প্যারোলে মুক্তি পেয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল তাঁর মায়ের জানাজায় অংশ নিয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের গাড়িতে ভাঙ্গুড়া পৌর এলাকার নিজ বাড়িতে যান তিনি। সেখানে ফ্রিজিং গাড়িতে রাখা মায়ের মরদেহ শেষবারের মতো দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে পরিবারের সঙ্গে কুশল বিনিময় শেষে অযু ও পোশাক পরিবর্তন করে ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজায় অংশ নেন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি মায়ের জন্য দোয়া চান এবং পরিবারের পক্ষ থেকে এলাকাবাসীর কাছে ক্ষমা চান। জানাজা শেষে পুলিশের পাহারায় পার-ভাঙ্গুড়া কবরস্থানে মায়ের দাফনে অংশ নেন। পরে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

রাসেলের মা নুরজাহান রেখা বৃহস্পতিবার ঢাকার বারডেম হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। রাসেল গত ২০ জুলাই গ্রেপ্তার হয়ে বিস্ফোরক মামলায় কারাগারে ছিলেন। মায়ের অসুস্থতার আবেদনে বুধবার পাবনা জেলা আদালত জামিন দিলেও চাটমোহর থানার আরেক মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। পরে জেলা প্রশাসক প্যারোলে মুক্তি দেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ

১ ঘণ্টা আগে
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

৫ ঘণ্টা আগে
সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

২৩ ঘণ্টা আগে
চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

২৩ ঘণ্টা আগে
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

১ দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

১ দিন আগে