বৃহস্পতিবার বিকেলে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে জেলা পুলিশের আয়োজিত মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎকেও ধ্বংস করে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হতে হবে।
তিনি বলেন, তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকের চাহিদা কমাতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
সমাবেশে বক্তারা বলেন, মাদকমুক্ত বান্দরবান গড়তে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হলে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা সম্ভব।



