প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

দুই দিনে ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

বিজ্ঞাপন
দুই দিনে ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ
বাংলাদেশের ইলিশ সাধারণত ভারতের বাজারে রপ্তানি হলেও এবার দেখা দিয়েছে উল্টো চিত্র। ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি হচ্ছে। গত দুই মাসে গুজরাট থেকে প্রায় ৫০০ টন ইলিশ বাংলাদেশে এসেছে। আগামী কয়েক সপ্তাহে আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ আসতে পারে বলে জানিয়েছেন ভারতীয় মাছ ব্যবসায়ীরা।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

হাওড়ার পাইকারি মাছ আমদানিকারকদের সংগঠনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন ধরনের মাছ গেলেও এবার ইলিশ আমদানির বিষয়টি বিশেষভাবে নজরে এসেছে। সাধারণত বোয়াল, রুই, পারশে ও ট্যাংরাসহ বিভিন্ন মাছ বাংলাদেশে পাঠানো হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

আমদানিকৃত ইলিশের বড় একটি অংশ গুজরাট থেকে আসছে। ভরুচ বন্দর দিয়ে এসব মাছের চালান বাংলাদেশে পাঠানো হচ্ছে। পাশাপাশি হাওড়ার পাইকারি বাজার থেকেও কিছু ইলিশ বাংলাদেশে যাচ্ছে।

ব্যবসায়ীদের মতে, গুজরাটের ইলিশ ভারতের স্থানীয় বাজারে তুলনামূলক কম জনপ্রিয়। এসব মাছে ডিমের পরিমাণ বেশি এবং স্বাদে কিছুটা নোনাভাব থাকায় দেশটির বিভিন্ন অঞ্চলে এর চাহিদা সীমিত।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অন্যদিকে বাংলাদেশের কিছু অঞ্চলে ডিমওয়ালা ইলিশের চাহিদা থাকায় গুজরাটের ইলিশের জন্য দেশটিতে নতুন বাজার তৈরি হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

ফলে এবার ইলিশের বাণিজ্যে দেখা দিয়েছে ব্যতিক্রমী পরিস্থিতি—বাংলাদেশ থেকে ভারতে ইলিশ যাওয়ার পাশাপাশি এখন ভারত থেকেও বাংলাদেশে ইলিশ আসছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে

রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে

১৬ ঘণ্টা আগে
নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

নভেম্বরের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

১ দিন আগে
টানা তিন দফা কমে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

টানা তিন দফা কমে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১ দিন আগে
রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

১ দিন আগে
কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১ দিন আগে
সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

২ দিন আগে