বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে বাকিলা এলাকার ত্রিমোহনী থিম পার্কের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রাধাসার গ্রামের আলমগীর বেপারীর ছেলে।
জানা গেছে, ইয়াছিন প্রায় সাত বছর ধরে ত্রিমোহনী থিম পার্কে কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। বাবা-মায়ের বিচ্ছেদের পর মায়ের সঙ্গে নানা বাড়িতে থেকে বড় হওয়া ইয়াছিনের আয়ের ওপরই তার মায়ের ভরণপোষণ চলত।
পার্কের স্বত্বাধিকারী আল আমিন জানান, ইয়াছিন দীর্ঘদিন ধরে সেখানে কাজ করতেন। দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবারটি বড় ধরনের সংকটে পড়েছে।
এ ঘটনায় আহত সায়েম বাকিলা এলাকার আক্তার হোসেনের ছেলে। দুর্ঘটনায় তার বাম হাত থেঁতলে গেছে। তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি মো. আব্দুল মান্নান দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




