প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
৫০ হাজার টাকায় বিক্রি হলো যমুনায় ধরা ৩৩ কেজির বাঘাইড় কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমিন উল্যাহ, সম্পাদক জসিম প্রধানমন্ত্রীর দেওয়া নতুন ঘর পেলেন শাহবাগের ফুটপাতে থাকা গোলাপি বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল: প্রতিমন্ত্রী টুকু দশ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়ামে আসছেন পুতুল কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর আজ বিশ্ব বাঁশ দিবস পরীক্ষার হলে ফোন ব্যবহার, শাস্তি পেলেন ডাকসু ও শিবির নেতা এআই দিয়ে পরীক্ষায় নকল, শাস্তি পেলেন ঢাবি ছাত্রদল নেতা

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

বিজ্ঞাপন
কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর ও চিকিৎসকদের সঙ্গে অসদাচরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই চিকিৎসক আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সাব্বির হোসেনের ছেলে রাফি পানিতে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে মিরপুর ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত স্বজন ও স্থানীয় কয়েকজন চিকিৎসকের কক্ষে ঢুকে অসদাচরণ করেন। একপর্যায়ে ১১ নম্বর মেডিকেল অফিসারের কক্ষসহ হাসপাতালের বিভিন্ন স্থানে ভাঙচুর চালানো হয়। এতে ডা. আব্দুস সামাদ ও ডা. জান্নাতুল রিয়া আহত হন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মিরপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর ভাঙচুর হওয়া হাসপাতাল পরিদর্শন করেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

চিকিৎসক ডা. জান্নাতুল রিয়া বলেন, স্বজনদের শোক ও বেদনার বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হলেও হাসপাতালের জরুরি সেবাকেন্দ্রে হামলা ও ভাঙচুর চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত করছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
দুর্ঘটনা থেকে আরও
হাজীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

হাজীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

২ ঘণ্টা আগে
ট্রেন দুর্ঘটনায় আহত হওয়ার পর রায়হানের পা কাটা হয়

ট্রেন দুর্ঘটনায় আহত হওয়ার পর রায়হানের পা কাটা হয়

১ দিন আগে
পদ্মায় ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ রকির সন্ধান মেলেনি

পদ্মায় ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ রকির সন্ধান মেলেনি

৬ দিন আগে
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়ি

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়ি

১ সপ্তাহ আগে
কুষ্টিয়ায় অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষকের মৃত্যু

কুষ্টিয়ায় অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষকের মৃত্যু

১ সপ্তাহ আগে
ভীমরুলের হামলায় গুরুতর অসুস্থ, হাসপাতালে বৃদ্ধার মৃত্যু

ভীমরুলের হামলায় গুরুতর অসুস্থ, হাসপাতালে বৃদ্ধার মৃত্যু

৩ সপ্তাহ আগে