প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ১৭৯ ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভাঙা হয়েছে: রিজভী সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার চালু, বুড়িগঙ্গা রক্ষায় ডিএসসিসির উদ্যোগ মানবপাচার ও অভিবাসী চোরাচালান পৃথক অপরাধ হিসেবে সংজ্ঞায়িত: সিনিয়র স্বরাষ্ট্র সচিব প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, তদন্তে বেরিয়ে এলো যা দেশীয় মাছ উৎপাদন বাড়াতে সারাদেশে মাছ অবমুক্তকরণ চলছে: প্রতিমন্ত্রী টুকু নতুন পে-স্কেলে সরকারি কর্মচারীদের বকেয়া, পাবেন ১ জুলাই থেকেই ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে: পুলিশ পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের অভিযোগ, পরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নতুন পে-স্কেলে সরকারি কর্মচারীদের বকেয়া, পাবেন ১ জুলাই থেকেই

বিজ্ঞাপন
নতুন পে-স্কেলে সরকারি কর্মচারীদের বকেয়া, পাবেন ১ জুলাই থেকেই
সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন বেতনস্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হওয়ায় গেজেট প্রকাশের আগের সময়ের বেতনও বকেয়া হিসেবে পাবেন সরকারি কর্মচারীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) গেজেট প্রকাশ করা হয়। এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

গেজেট অনুযায়ী, নতুন বেতনস্কেল একবারে পুরোপুরি কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ৯ম গ্রেড ও তদূর্ধ্বদের বর্তমান ও নতুন বেতনের পার্থক্যের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ৫০ শতাংশ দেওয়া হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পরবর্তী ধাপে ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত এ হার যথাক্রমে ৭০ শতাংশ ও ৭৫ শতাংশ হবে। এরপর ১ জুলাই ২০২৭ থেকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী বার্ষিক বেতনবৃদ্ধিসহ মূল বেতন শতভাগ কার্যকর হবে।

১ জুলাই থেকেই বকেয়া

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

গেজেটে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬ থেকে আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ের বেতন সরকারি কর্মচারীরা বকেয়া হিসেবে পাবেন। তবে এ সময়ের পাওনা নির্ধারণের ক্ষেত্রে আগে পাওয়া বিশেষ সুবিধার অর্থ সমন্বয় করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

পেনশনভোগীরাও পাবেন বকেয়া

নতুন পে-স্কেলের আওতায় পেনশনভোগীদের সুবিধাও ধাপে ধাপে বাড়বে। ২০ হাজার ১ টাকা ও তদূর্ধ্ব নিট পেনশনের বৃদ্ধির ৪০ শতাংশ এবং ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনের বৃদ্ধির ৫০ শতাংশ ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেওয়া হবে।

২০২৭ সালের প্রথম ছয় মাসে এ হার যথাক্রমে ৭০ শতাংশ ও ৭৫ শতাংশ হবে। ১ জুলাই ২০২৭ থেকে পূর্ণ হারে নতুন নিট পেনশন কার্যকর হবে। অবসরপ্রাপ্ত ও আজীবন পারিবারিক পেনশনভোগীরাও ১ জুলাই থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত সময়ের বকেয়া পাবেন।

ভাতা বাড়বে ২০২৮ সালে

নতুন পে-স্কেল কার্যকর হলেও উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতাসহ অন্যান্য ভাতা ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত ৩০ জুন ২০২৬-এর হারেই দেওয়া হবে। ১ জানুয়ারি ২০২৮ থেকে নতুন বেতনস্কেল অনুযায়ী ভাতা দেওয়া হবে।

এদিকে জাতীয় বেতনস্কেল ২০২৬ কার্যকর হওয়ার সঙ্গে বিশেষ সুবিধা বিলুপ্ত হয়েছে বলে গণ্য হবে। ১ জুলাই থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত পাওয়া বিশেষ সুবিধার অর্থ বকেয়া বেতন থেকে সমন্বয় করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

৪ ঘণ্টা আগে
দশ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

দশ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

১ দিন আগে
প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের নির্দেশ

প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের নির্দেশ

১ দিন আগে
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা

প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা

২ দিন আগে
অনাবৃষ্টি-পানির সংকটে অস্থির হতে পারে এশিয়ার চালের বাজার

অনাবৃষ্টি-পানির সংকটে অস্থির হতে পারে এশিয়ার চালের বাজার

২ দিন আগে
ডিজিটাল হচ্ছে টিসিবি, বাড়বে ভর্তুকি বিতরণে স্বচ্ছতা

ডিজিটাল হচ্ছে টিসিবি, বাড়বে ভর্তুকি বিতরণে স্বচ্ছতা

২ দিন আগে