প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু ● লালনের দর্শন মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য দৃষ্টান্ত: সংস্কৃতিমন্ত্রী ● ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী ● এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী ● পাবনা জেলা স্বীকৃতির ১৯৮ বছর পূর্তি, প্রেসক্লাবে কেক কাটা ও মিষ্টিমুখ ● মঠবাড়িয়ায় মাদ্রাসায় শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ ● বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে সমন্বিত সার্কুলার ● এআই খাতের ঋণ নিয়ে উদ্বেগ, সপ্তাহজুড়ে নাসডাকের বড় পতন ● অবশেষে শাহজালালে লাগেজের গতিবিধি লাইভ দেখার ব্যবস্থা ● ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ●

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিজ্ঞাপন
শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে নিজ কক্ষে এক চিকিৎসককে ধূমপান করতে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্ষটির অপরিচ্ছন্ন পরিবেশ নিয়েও অসন্তোষ জানান তিনি। পরে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার দুপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় চিকিৎসাসেবার মান, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং হাসপাতালের পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাঁকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। কক্ষটির অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং হাসপাতালের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ ছাড়া হাসপাতালের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং রোগীদের মানসম্মত সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
অবশেষে শাহজালালে লাগেজের গতিবিধি লাইভ দেখার ব্যবস্থা

অবশেষে শাহজালালে লাগেজের গতিবিধি লাইভ দেখার ব্যবস্থা

৯ ঘণ্টা আগে
ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১০ ঘণ্টা আগে
সাড়ে চার ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, বিভিন্ন স্থানে অসন্তোষ

সাড়ে চার ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, বিভিন্ন স্থানে অসন্তোষ

১২ ঘণ্টা আগে
ঢাকার বায়ুদূষণ রোধে নিমগাছ রোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর

ঢাকার বায়ুদূষণ রোধে নিমগাছ রোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর

১২ ঘণ্টা আগে
আজ বিশ্ব ট্রমা দিবস, দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার আহ্বান

আজ বিশ্ব ট্রমা দিবস, দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার আহ্বান

১২ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার মাধ্যমে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

উচ্চশিক্ষার মাধ্যমে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

১৩ ঘণ্টা আগে