প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু ● লালনের দর্শন মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য দৃষ্টান্ত: সংস্কৃতিমন্ত্রী ● ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী ● এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী ● পাবনা জেলা স্বীকৃতির ১৯৮ বছর পূর্তি, প্রেসক্লাবে কেক কাটা ও মিষ্টিমুখ ● মঠবাড়িয়ায় মাদ্রাসায় শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ ● বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে সমন্বিত সার্কুলার ● এআই খাতের ঋণ নিয়ে উদ্বেগ, সপ্তাহজুড়ে নাসডাকের বড় পতন ● অবশেষে শাহজালালে লাগেজের গতিবিধি লাইভ দেখার ব্যবস্থা ● ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ●

ঢাকার বায়ুদূষণ রোধে নিমগাছ রোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর

বিজ্ঞাপন
ঢাকার বায়ুদূষণ রোধে নিমগাছ রোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর
রাজধানীর বায়ুদূষণ কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিশুদ্ধ বাতাস নিশ্চিত করতে বেশি করে নিমগাছ রোপণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৭ অক্টোবর) সকালে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান দেখতে রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজ পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রধানমন্ত্রী বলেন, ঢাকার বায়ুমান প্রায়ই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যায়। এ পরিস্থিতি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বিশেষ করে নিমগাছ রোপণের ওপর গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, পরিচ্ছন্নতা ও সামাজিক সচেতনতা তৈরির কাজ শুধু নির্ধারিত কর্মসূচিতে সীমাবদ্ধ রাখলে চলবে না। বন্ধু, আত্মীয়স্বজন ও পরিচিতদের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে হবে। তরুণ প্রজন্মকে পরিচ্ছন্ন ও সুস্থ বাংলাদেশ গড়ার দায়িত্ব নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র পরিষ্কার রাখতে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সবশেষে শিক্ষার্থীদের জন্মদিন বা বিশেষ দিনে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মাটি, পানি ও বাতাস পরিচ্ছন্ন রাখার মাধ্যমে সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
অবশেষে শাহজালালে লাগেজের গতিবিধি লাইভ দেখার ব্যবস্থা

অবশেষে শাহজালালে লাগেজের গতিবিধি লাইভ দেখার ব্যবস্থা

১০ ঘণ্টা আগে
ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১১ ঘণ্টা আগে
সাড়ে চার ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, বিভিন্ন স্থানে অসন্তোষ

সাড়ে চার ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, বিভিন্ন স্থানে অসন্তোষ

১২ ঘণ্টা আগে
আজ বিশ্ব ট্রমা দিবস, দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার আহ্বান

আজ বিশ্ব ট্রমা দিবস, দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার আহ্বান

১৩ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার মাধ্যমে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

উচ্চশিক্ষার মাধ্যমে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

১৪ ঘণ্টা আগে
পাঁচ দিন পর কমতে পারে তাপমাত্রা: আবহাওয়া অধিদপ্তর

পাঁচ দিন পর কমতে পারে তাপমাত্রা: আবহাওয়া অধিদপ্তর

১৪ ঘণ্টা আগে