প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
উন্নয়ন প্রকল্পে ৬ বছরের জন্য ২৫টি সরকারি জলমহাল ইজারার সিদ্ধান্ত ● সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবায় ভাসমান হাসপাতাল, বৃত্তাকার নৌপথে ওয়াটারবাস চালুর উদ্যোগ ● প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের ● প্রবাসীদের সুবিধায় শাহজালাল বিমানবন্দরে ১৫০ ট্রলি হস্তান্তর করলেন মন্ত্রী ● মানিকগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিতদের শাড়ি বিতরণ, সনাতন ধর্মাবলম্বীদের পাশে সরকার: খাদ্যমন্ত্রী ● প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর ● প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিতে হবে: ববি হাজ্জাজ ● প্রেস ক্লাবের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ ● নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী ● দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়াল ১২০০ ●

আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী
বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পথ তৈরি করলে তা জুলাইয়ের শহীদদের সঙ্গে প্রতারণা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিরোধিতার নামে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা দেশে স্বৈরাচার ফিরে আসার সুযোগ তৈরি করে।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল বিরোধিতার জন্যই বিরোধিতা করছে। জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও তারা উপস্থিত হয়নি। সরকারের সঙ্গে দূরত্ব থাকলেও জুলাইয়ের শহীদ, আহত ও দৃষ্টিশক্তি হারানো ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের অনুষ্ঠানে আসা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তারেক রহমান বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ ও আহতদের ত্যাগের কারণেই অনেকে আজ বিরোধী দলের নেতা ও সংসদ সদস্য হিসেবে পরিচিতি পেয়েছেন। অথচ তাঁদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বিরোধী দলের নেতাদের দেখা যায়নি। বিএনপি যেভাবে জুলাইয়ের চেতনাকে ধারণ করে, বিরোধী দলও তা ধারণ করলে অনুষ্ঠানে তাদের উপস্থিতি প্রত্যাশিত ছিল বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিরোধী দল ও সরকারি দল—উভয়েই জনগণের ভোট ও সমর্থনে দায়িত্ব পেয়েছে। তাই সরকারি দল জনগণের স্বার্থ দেখে না কিংবা বিরোধী দল কেবল বিরোধিতার জন্য বিরোধিতা করে—এমন দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন। সরকার জনগণের জীবনমান ও ভাগ্যের পরিবর্তনে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
উন্নয়ন প্রকল্পে ৬ বছরের জন্য ২৫টি সরকারি জলমহাল ইজারার সিদ্ধান্ত

উন্নয়ন প্রকল্পে ৬ বছরের জন্য ২৫টি সরকারি জলমহাল ইজারার সিদ্ধান্ত

৮ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধায় শাহজালাল বিমানবন্দরে ১৫০ ট্রলি হস্তান্তর করলেন মন্ত্রী

প্রবাসীদের সুবিধায় শাহজালাল বিমানবন্দরে ১৫০ ট্রলি হস্তান্তর করলেন মন্ত্রী

৯ ঘণ্টা আগে
প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

১২ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিতে হবে: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিতে হবে: ববি হাজ্জাজ

১২ ঘণ্টা আগে
নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

১২ ঘণ্টা আগে
দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়াল ১২০০

দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়াল ১২০০

১২ ঘণ্টা আগে