সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। এ সময় সিদ্ধান্তের পেছনের কারণও ব্যাখ্যা করেন তিনি।
ইশরাক হোসেন বলেন, তিনি ঢাকা-৬ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। গত ১২ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী তাঁকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। এরপর থেকে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি আরও বলেন, গত দুই দিন ধরে একটি বিষয় নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
ইশরাক হোসেন জানান, পদত্যাগের বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। তাঁকে বলেছেন, নিজের কারণে যেন প্রধানমন্ত্রীর ও সরকারের কর্মকাণ্ড ম্লান না হয়। তবে পদত্যাগের পরও তাঁর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।



