প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
উন্নয়ন প্রকল্পে ৬ বছরের জন্য ২৫টি সরকারি জলমহাল ইজারার সিদ্ধান্ত ● সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবায় ভাসমান হাসপাতাল, বৃত্তাকার নৌপথে ওয়াটারবাস চালুর উদ্যোগ ● প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের ● প্রবাসীদের সুবিধায় শাহজালাল বিমানবন্দরে ১৫০ ট্রলি হস্তান্তর করলেন মন্ত্রী ● মানিকগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিতদের শাড়ি বিতরণ, সনাতন ধর্মাবলম্বীদের পাশে সরকার: খাদ্যমন্ত্রী ● প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর ● প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিতে হবে: ববি হাজ্জাজ ● প্রেস ক্লাবের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ ● নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী ● দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়াল ১২০০ ●

এলডিসি উত্তরণ তিন বছর পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসার আশা বাণিজ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
এলডিসি উত্তরণ তিন বছর পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসার আশা বাণিজ্যমন্ত্রীর
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পেছানোর বিষয়ে চলতি অক্টোবরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, প্রস্তুতির বাড়তি সময়ের জন্য সরকার সময়বদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করেছে এবং উত্তরণের আগেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সোমবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) ধাপ পেরিয়ে অর্থনৈতিক ও সামাজিক পরিষদে (ইকোসক) তিন বছর সময় বৃদ্ধির সুপারিশ করা হয়েছে, যাতে ইইউসহ সংশ্লিষ্ট অংশীদাররা একমত পোষণ করেছে। আগামী ২৪ নভেম্বরের নির্ধারিত সময়সীমার আগেই এ বিষয়ের ইতিবাচক নিষ্পত্তি প্রত্যাশা করে তিনি উল্লেখ করেন, উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার চেয়ে বিষয়টি রাজনৈতিকভাবে মহিমান্বিত করার চেষ্টা বেশি হয়েছিল। এছাড়া বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকার বজায় রাখতে ২০২৬-২৭ সালের মধ্যে আট থেকে দশটি দেশের সঙ্গে সেপা বা এফটিএ চুক্তি করা এবং রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসেপ) যুক্ত হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

​ব্যবসা ও বিনিয়োগ সহজীকরণের প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে ট্রেড লাইসেন্স থেকে আমদানি ঋণপত্র খোলা পর্যন্ত গড়ে ৩৫৫ দিন সময় ব্যয় হয়, যা কমিয়ে আনতে একক অনলাইন পোর্টাল ও সমন্বিত পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি লাইসেন্সের মেয়াদ তিন থেকে পাঁচ বছর বাড়ানো এবং আরজেএসসির সব কার্যক্রম ডিজিটাল করা হচ্ছে। অন্যদিকে বিনিয়োগের বড় বাধা জ্বালানিসংকট নিরসনে নতুন ভাসমান এলএনজি টার্মিনাল, গ্যাসকূপ খনন এবং সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকার গুরুত্ব দিচ্ছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

​ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মোস্তফা আবিদ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইআরএফ-এর কার্যনির্বাহী কমিটির সদস্য এসএসএম মঈনুল হক।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
মঙ্গলবার থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

মঙ্গলবার থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

১৭ ঘণ্টা আগে
পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে চীনের প্রযুক্তি বেশি প্রয়োজন: পাটমন্ত্রী

পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে চীনের প্রযুক্তি বেশি প্রয়োজন: পাটমন্ত্রী

১ দিন আগে
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ব্যবসা সহজীকরণে আসছে সমন্বিত পরিদর্শন ব্যবস্থা

এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী

২ দিন আগে
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে সমন্বিত সার্কুলার

বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে সমন্বিত সার্কুলার

২ দিন আগে
বাংলাদেশের উন্নয়ন কর্মসূচিতে সব উন্নয়ন সহযোগীর সমর্থন রয়েছে: অর্থমন্ত্রী

বাংলাদেশের উন্নয়ন কর্মসূচিতে সব উন্নয়ন সহযোগীর সমর্থন রয়েছে: অর্থমন্ত্রী

৩ দিন আগে
তরুণদের কর্মসংস্থান, শিক্ষিত বেকারত্ব ও জনমিতিক বৈষম্য নিয়ে আইএমএফের উদ্বেগ

তরুণদের কর্মসংস্থান, শিক্ষিত বেকারত্ব ও জনমিতিক বৈষম্য নিয়ে আইএমএফের উদ্বেগ

৩ দিন আগে