প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে এডিবি প্রতিনিধিদলের বৈঠক ● খাল দখল ও দূষণ রোধে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের ● ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ● দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি: ডা. শফিকুর রহমান ● জলবায়ু খাতে পরিবর্তনের হিসাব জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার: ড. সাইমুম পারভেজ ● বিচারকদের যাতায়াতে ৯টি মাইক্রোবাস বিতরণের উদ্বোধন করলেন আইনমন্ত্রী ● সোনাগাজীতে দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র ● নবীনরাই হবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী ● নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি খুবই যৌক্তিক: তথ্যমন্ত্রী ● পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুই নেতার বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ ●

ধানমন্ডি এলাকা দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে নিয়মিত অভিযান চলবে: ডিএসসিসি প্রশাসক

বিজ্ঞাপন
ধানমন্ডি এলাকা দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে নিয়মিত অভিযান চলবে: ডিএসসিসি প্রশাসক
ধানমন্ডি আবাসিক এলাকাকে পরিচ্ছন্ন ও দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। রোববার (১৫ নভেম্বর) রাজধানীর সিটি কলেজ মোড় এলাকায় ডিএসসিসি পরিচালিত উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। অভিযানকালে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদ এবং রাস্তায় রাখা মালামাল ও দোকানের সরঞ্জাম জব্দ করেন কর্পোরেশনের কর্মকর্তারা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের ডিএসসিসি প্রশাসক বলেন, ‘ধানমন্ডি একটি আবাসিক এলাকা হলেও এখানে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মালিকদের নিজস্ব নির্ধারিত জায়গার মধ্যেই ব্যবসা পরিচালনা করতে হবে। কোনোভাবেই ফুটপাত দখল করা যাবে না এবং প্রতিষ্ঠানের সামনে কোনো হকার বসতে দেওয়া যাবে না। পথচারীদের নির্বিঘ্ন চলাচলের জন্য ফুটপাত সব সময় উন্মুক্ত রাখতে হবে।’ নিউমার্কেট এলাকার ফুটপাত প্রসঙ্গে তিনি জানান, নিউমার্কেটের মূল সড়ক এবং ২ নম্বর গেট থেকে ৪ নম্বর গেট পর্যন্ত ফুটপাতে কোনো হকার বসতে পারবে না। তবে হকারদের পুনর্বাসন বা বিকল্প জায়গার বিষয়ে আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাই হকাররাও ব্যবসা করার সুযোগ পাক, তবে তা রাস্তা ও ফুটপাত বন্ধ করে নয়।’

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের কথা জানিয়ে মো. আবদুস সালাম বলেন, জরিপে ধানমন্ডিকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে; তাই এখানে নতুন করে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। ভবনের নিচে, রাস্তার পাশে কিংবা ড্রেনে যেন এডিস মশার লার্ভা না জমে, সেজন্য তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন। ঢাকাকে সবুজ ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে তিনি বিএনপিসহ সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়ার আহ্বান জানান।

 

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

উচ্ছে অভিযান পরিচালনার এখতিয়ার কেবল সিটি কর্পোরেশনের উল্লেখ করে তিনি সতর্ক করেন, সিটি কর্পোরেশন ছাড়া অন্য কেউ কোনো ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারবে না। ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের সমালোচনা করে তিনি বলেন, সহিংসতা ও জনদুর্ভোগ সৃষ্টি করে জনগণের সমর্থন পাওয়া যায় না; গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। অভিযানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজস্ব কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।দ

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
খাল দখল ও দূষণ রোধে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

খাল দখল ও দূষণ রোধে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

২ ঘণ্টা আগে
জলবায়ু খাতে পরিবর্তনের হিসাব জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার: ড. সাইমুম পারভেজ

জলবায়ু খাতে পরিবর্তনের হিসাব জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার: ড. সাইমুম পারভেজ

৪ ঘণ্টা আগে
নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি খুবই যৌক্তিক: তথ্যমন্ত্রী

নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি খুবই যৌক্তিক: তথ্যমন্ত্রী

৬ ঘণ্টা আগে
পাকিস্তানের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী সরকার: তথ্যমন্ত্রী

পাকিস্তানের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী সরকার: তথ্যমন্ত্রী

৭ ঘণ্টা আগে
স্মৃতিসৌধ থেকে বঙ্গভবন, বিজয় দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি

স্মৃতিসৌধ থেকে বঙ্গভবন, বিজয় দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি

৮ ঘণ্টা আগে
গণমাধ্যমে আ.লীগের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমে আ.লীগের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

৮ ঘণ্টা আগে