প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে এডিবি প্রতিনিধিদলের বৈঠক ● খাল দখল ও দূষণ রোধে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের ● ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ● দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি: ডা. শফিকুর রহমান ● জলবায়ু খাতে পরিবর্তনের হিসাব জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার: ড. সাইমুম পারভেজ ● বিচারকদের যাতায়াতে ৯টি মাইক্রোবাস বিতরণের উদ্বোধন করলেন আইনমন্ত্রী ● সোনাগাজীতে দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র ● নবীনরাই হবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী ● নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি খুবই যৌক্তিক: তথ্যমন্ত্রী ● পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুই নেতার বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ ●

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

বিজ্ঞাপন
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন
দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলীতে ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলার ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অন্যদিকে বগুড়া জেলার মোকামতলা উপজেলাধীন ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ ছাড়া লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর ও হাজিরপাড়া মৌজায় এবং কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার সদর দপ্তর বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগী মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে পৌরসভা গঠন ও প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের উদ্যোগী বিভাগ স্থানীয় সরকার বিভাগ।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
খাল দখল ও দূষণ রোধে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

খাল দখল ও দূষণ রোধে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

১০ ঘণ্টা আগে
জলবায়ু খাতে পরিবর্তনের হিসাব জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার: ড. সাইমুম পারভেজ

জলবায়ু খাতে পরিবর্তনের হিসাব জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার: ড. সাইমুম পারভেজ

১২ ঘণ্টা আগে
নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি খুবই যৌক্তিক: তথ্যমন্ত্রী

নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি খুবই যৌক্তিক: তথ্যমন্ত্রী

১৪ ঘণ্টা আগে
পাকিস্তানের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী সরকার: তথ্যমন্ত্রী

পাকিস্তানের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী সরকার: তথ্যমন্ত্রী

১৫ ঘণ্টা আগে
স্মৃতিসৌধ থেকে বঙ্গভবন, বিজয় দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি

স্মৃতিসৌধ থেকে বঙ্গভবন, বিজয় দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি

১৬ ঘণ্টা আগে
গণমাধ্যমে আ.লীগের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমে আ.লীগের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

১৬ ঘণ্টা আগে