প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে এডিবি প্রতিনিধিদলের বৈঠক ● খাল দখল ও দূষণ রোধে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের ● ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ● দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি: ডা. শফিকুর রহমান ● জলবায়ু খাতে পরিবর্তনের হিসাব জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার: ড. সাইমুম পারভেজ ● বিচারকদের যাতায়াতে ৯টি মাইক্রোবাস বিতরণের উদ্বোধন করলেন আইনমন্ত্রী ● সোনাগাজীতে দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র ● নবীনরাই হবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী ● নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি খুবই যৌক্তিক: তথ্যমন্ত্রী ● পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুই নেতার বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ ●

ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা ঋণাত্মক ৩.৮০ শতাংশ

বিজ্ঞাপন
ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা ঋণাত্মক ৩.৮০ শতাংশ
ব্যাংকগুলোর ধারাবাহিক লোকসান, খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণের চাপ ও সংরক্ষিত আয় কমে যাওয়ায় মূলধন ক্ষয় হয়েছে। এতে অনেক ব্যাংকের নিয়ন্ত্রক মূলধন ঋণাত্মক হয়ে পড়েছে। ফলে ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা বা ক্যাপিটাল টু রিস্ক-ওয়েটেড অ্যাসেটস রেশিও (সিআরএআর) আরও অবনতি হয়েছে। গত জুন শেষে ব্যাংক খাতের সিআরএআর দাঁড়িয়েছে ঋণাত্মক ৩ দশমিক ৮০ শতাংশে; গত মার্চ শেষে এ হার ছিল ঋণাত্মক ৩ দশমিক ১৭ শতাংশ। অথচ বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী ব্যাংকগুলোকে ন্যূনতম সাড়ে ১২ শতাংশ মূলধন সংরক্ষণ বজায় রাখতে হয়।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, খেলাপি ঋণ বাড়লে এর বিপরীতে উচ্চহারে প্রভিশন সংরক্ষণ করতে হয়, যা মুনাফা কমিয়ে দেয়। প্রভিশনের কারণে মুনাফা কমে গেলে বা লোকসান হলে ব্যাংকের মূলধন ক্ষয় হয়; ফলে খেলাপি ঋণ বাড়ার সঙ্গে মূলধন ঘাটতির ঝুঁকিও বাড়ে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আন্তর্জাতিক ব্যাসেল-৩ নীতিমালা অনুযায়ী ব্যাংকগুলোর ন্যূনতম মূলধন পর্যাপ্ততার হার ১০ শতাংশ, এর সঙ্গে ২ দশমিক ৫ শতাংশ ক্যাপিটাল কনজারভেশন বাফার রাখতে হয়। অথচ বাংলাদেশের ব্যাংক খাতের সামগ্রিক হার এখন ঋণাত্মক। জুন শেষে ভারতে এ হার ছিল ১৭ দশমিক ৭৮ শতাংশ, শ্রীলঙ্কায় ১৮ দশমিক ০৭ শতাংশ ও পাকিস্তানে ১৯ দশমিক ৬ শতাংশ।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বিআইবিএমের মহাপরিচালক মো. এজাজুল ইসলাম বলেন, সার্বিক চিত্র দিয়ে সব ব্যাংকের অবস্থা বিচার করা ঠিক হবে না; ব্যাংকভেদে মূলধন পরিস্থিতিতে বড় পার্থক্য রয়েছে। বেসরকারি খাতের অনেক ভালো ব্যাংকের হার ১০ থেকে ১২ শতাংশের মধ্যে রয়েছে। অন্যদিকে পদ্মা ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও জনতা ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের মূলধন পরিস্থিতি অত্যন্ত দুর্বল হওয়ায় সামগ্রিক হার নিচে নেমে গেছে। উত্তরণে তিনি ব্যাংক খাতে সুশাসন, মূলধন পুনর্গঠন ও দুর্নীতি বন্ধের ওপর জোর দেন।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, টিয়ার-১ মূলধনের অনুপাত মার্চের ঋণাত্মক ৫ দশমিক ৬৯ শতাংশ থেকে কমে জুনে ঋণাত্মক ৬ দশমিক ৩৫ শতাংশ হয়েছে। জুন শেষে ব্যাংকগুলোর সংরক্ষিত আয় দাঁড়িয়েছে ঋণাত্মক ২ লাখ ১১ হাজার ২৭ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার হার কমে শূন্য দশমিক ৮২ শতাংশে এবং প্রচলিত ধারার বেসরকারি ব্যাংকগুলোর হার ৮ দশমিক ১৮ শতাংশে নেমেছে। জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে এডিবি প্রতিনিধিদলের বৈঠক

বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে এডিবি প্রতিনিধিদলের বৈঠক

১ ঘণ্টা আগে
ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১ ঘণ্টা আগে
সোনাগাজীতে দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র

সোনাগাজীতে দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র

৪ ঘণ্টা আগে
পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

৮ ঘণ্টা আগে
জামানত ছাড়াই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

জামানত ছাড়াই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

৮ ঘণ্টা আগে
সঞ্চয়পত্রের মুনাফায় করের নিয়মে পরিবর্তন

সঞ্চয়পত্রের মুনাফায় করের নিয়মে পরিবর্তন

১ দিন আগে