সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আইনটি সংবাদমাধ্যমের কল্যাণের জন্য করা হচ্ছে। তবে বিগত সময়ে সরকারের ভূমিকার কারণে এ বিষয়ে একটি ভীতি তৈরি হয়েছে। সেই ভীতি কাটিয়ে সাইবার নিরাপত্তার বিষয়ে একটি নীতিমালা তৈরি করতে চায় সরকার।
অনলাইন সংবাদমাধ্যমের দাবিদাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, বার্ষিক নিবন্ধন ফি মওকুফ করা, অনিবন্ধিত অনলাইন সাইট বন্ধ করাসহ অনলাইন সংবাদমাধ্যমগুলোর দাবির বিষয়ে সরকার আন্তরিক। এসব দাবি পূরণে সরকার কাজ করবে বলেও তিনি জানান।
তথ্যমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকারের সময় কোনো ধরনের গুম হয়নি। এ সময় তিনি সরকারের ভালো কাজগুলো তুলে ধরার আহ্বান জানান। তবে সাইবার নিরাপত্তা নীতিমালা কবে নাগাদ তৈরি হবে এবং অনলাইন গণমাধ্যমের দাবিগুলো পূরণে সরকার কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।


