প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে এডিবি প্রতিনিধিদলের বৈঠক ● খাল দখল ও দূষণ রোধে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের ● ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ● দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি: ডা. শফিকুর রহমান ● জলবায়ু খাতে পরিবর্তনের হিসাব জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার: ড. সাইমুম পারভেজ ● বিচারকদের যাতায়াতে ৯টি মাইক্রোবাস বিতরণের উদ্বোধন করলেন আইনমন্ত্রী ● সোনাগাজীতে দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র ● নবীনরাই হবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী ● নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি খুবই যৌক্তিক: তথ্যমন্ত্রী ● পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুই নেতার বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ ●

নবীনরাই হবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন
নবীনরাই হবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী বলেছেন, শুধু অবকাঠামোর উন্নয়ন দিয়ে একটি জাতির উন্নতি বোঝা যায় না। আমাদের দেশের বিপুল জনসংখ্যাই আমাদের সম্পদ; দেশের তরুণ জনশক্তির উন্নয়নের মাধ্যমেই এদেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। এদেশের নবীনরাই হবে আগামীর বাংলাদেশ। আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে সময়মতো আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক দেওয়ার লক্ষ্যে কাজ চলছে। ২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

শিক্ষামন্ত্রী আরও বলেন, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে শতভাগ আধুনিকায়ন করা হচ্ছে। প্রথম ধাপে সারাদেশে ৯টি পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া সারা দেশের ৫০৩টি উপজেলায় ৫০৩টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করা হচ্ছে। টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে; পাশাপাশি কারিগরি শিক্ষার মানোন্নয়নে ‘টেকনিক্যাল বোর্ড অব এডুকেশন’কে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পর কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। ভবিষ্যতে যেন প্রশ্নপত্র ফাঁস না হয়, সেজন্য আগামীতে সরাসরি উপজেলা পর্যায়ে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রশ্নপত্র ছাপার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান এবং ওরিয়েন্টেশন বক্তা হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
উইকিস্কলার জ্ঞানচর্চা প্রতিযোগিতার নিবন্ধন শুরু

উইকিস্কলার জ্ঞানচর্চা প্রতিযোগিতার নিবন্ধন শুরু

৮ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নাম ব্যবহার করে স্কুল দখলের অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নাম ব্যবহার করে স্কুল দখলের অভিযোগ

১ দিন আগে
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ

১ দিন আগে
আজানের সময় গান বন্ধ করতে বলায় জবি ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

আজানের সময় গান বন্ধ করতে বলায় জবি ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

১ দিন আগে
মুলাদীর দারুল হিকমাহ মডেল মাদরাসায় শতভাগ পাস, এ+ ১০০

মুলাদীর দারুল হিকমাহ মডেল মাদরাসায় শতভাগ পাস, এ+ ১০০

২ দিন আগে
ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

২ দিন আগে