প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে এডিবি প্রতিনিধিদলের বৈঠক ● খাল দখল ও দূষণ রোধে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের ● ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ● দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি: ডা. শফিকুর রহমান ● জলবায়ু খাতে পরিবর্তনের হিসাব জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার: ড. সাইমুম পারভেজ ● বিচারকদের যাতায়াতে ৯টি মাইক্রোবাস বিতরণের উদ্বোধন করলেন আইনমন্ত্রী ● সোনাগাজীতে দেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র ● নবীনরাই হবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী ● নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি খুবই যৌক্তিক: তথ্যমন্ত্রী ● পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুই নেতার বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ ●

জলবায়ু খাতে পরিবর্তনের হিসাব জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার: ড. সাইমুম পারভেজ

বিজ্ঞাপন
জলবায়ু খাতে পরিবর্তনের হিসাব জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার: ড. সাইমুম পারভেজ
জলবায়ু খাতে সরকারের উদ্যোগের ফলাফল সুনির্দিষ্ট সংখ্যা ও পরিমাপযোগ্য অর্জনের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। তিনি বলেন, বর্তমান সরকার বাস্তব পরিবর্তন আনতে এবং প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। আজ সোমবার তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে ‘স্থানীয় নেতৃত্বে অভিযোজন ও কৃষি-খাদ্যব্যবস্থার রূপান্তরে জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করা এবং বাংলাদেশে বিনিয়োগের পথ’ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN) এবং সুইজারল্যান্ডের সহায়তাপুষ্ট CALL কনসোর্টিয়াম যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

ড. সাইমুম পারভেজ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অতীতে বিভিন্ন উদ্যোগ, আলোচনা ও প্রতিশ্রুতি থাকলেও সেগুলোর বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয়নি। বর্তমান সরকার এ পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে জনগণের জীবনে ইতিবাচক ও দৃশ্যমান প্রভাব ফেলে—এমন কার্যক্রম বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, সরকারের লক্ষ্য কেবল পরিকল্পনা প্রণয়ন কিংবা প্রতিশ্রুতি প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বাস্তবায়নের মাধ্যমে সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্য ফলাফল নিশ্চিত করা। জলবায়ু খাতে কী ধরনের পরিবর্তন এসেছে, কতটুকু অগ্রগতি অর্জিত হয়েছে এবং এসব উদ্যোগ জনগণের জীবনে কী প্রভাব ফেলেছে, তার সুস্পষ্ট হিসাব জনগণের সামনে উপস্থাপন করতে চায় সরকার।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আরও বলেন, সরকার এমনভাবে কাজ করছে, যাতে পাঁচ বছর পর জনগণ সুনির্দিষ্ট তথ্য, বাস্তব অগ্রগতি ও পরিমাপযোগ্য অর্জনের ভিত্তিতে সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে পারেন এবং সেই মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী নির্বাচনে সরকারকে পুনরায় নির্বাচিত করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা ও বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, কার্যকর অভিযোজন কার্যক্রম নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ের প্রয়োজনের সঙ্গে জলবায়ু অর্থায়ন ও বিনিয়োগের সমন্বয় অপরিহার্য। তিনি জলবায়ুসহিষ্ণু ও টেকসই কৃষি-খাদ্যব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, জলবায়ু ঝুঁকি হ্রাস এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষায় কার্যকর অর্থায়ন ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ প্রয়োজন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সেলের প্রধান এ কে এম সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের পানি, খাদ্য ও জলবায়ু কর্মসূচির প্রধান মোহাম্মদ মাহমুদুল হাসান এবং GAIN-এর নীতিবিষয়ক প্রধান ড. মোহাম্মদ মনিরুল হাসান। প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক শিরিন সুলতানা লিরা, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী, ইফাদের প্রধান কারিগরি বিশেষজ্ঞ জাহান-জেব চৌধুরী এবং মোনাশ বিজনেস স্কুলের অর্থনীতির অধ্যাপক ড. আসাদুল ইসলাম।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
খাল দখল ও দূষণ রোধে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

খাল দখল ও দূষণ রোধে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

১ ঘণ্টা আগে
নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি খুবই যৌক্তিক: তথ্যমন্ত্রী

নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি খুবই যৌক্তিক: তথ্যমন্ত্রী

৫ ঘণ্টা আগে
পাকিস্তানের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী সরকার: তথ্যমন্ত্রী

পাকিস্তানের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী সরকার: তথ্যমন্ত্রী

৭ ঘণ্টা আগে
স্মৃতিসৌধ থেকে বঙ্গভবন, বিজয় দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি

স্মৃতিসৌধ থেকে বঙ্গভবন, বিজয় দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি

৭ ঘণ্টা আগে
গণমাধ্যমে আ.লীগের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমে আ.লীগের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

৭ ঘণ্টা আগে
অভ্যন্তরীণ নিরাপত্তাকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ

অভ্যন্তরীণ নিরাপত্তাকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ

৮ ঘণ্টা আগে