প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: মাহদী আমিন ● পাকিস্তানের খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ ● আট মাস পর হামে মৃত্যুহীন একদিন ● জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পুনঃখনন শুরু ডিএসসিসির ● শিক্ষাব্যবস্থাকে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী ● প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা ● অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● মুফতি রুহুল আমিনের মুক্তির দাবি কওমি মাদ্রাসা বোর্ডের ● বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী ● ইহসানের প্রতিদান কি ইহসানই নয়? ●

খুনি হাসিনার জন্য অপেক্ষা করছে ফাঁসির মঞ্চ, বাংলাদেশ নয়: গণপূর্ত প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
খুনি হাসিনার জন্য অপেক্ষা করছে ফাঁসির মঞ্চ, বাংলাদেশ নয়: গণপূর্ত প্রতিমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, খুনি হাসিনার জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে, তার গন্তব্য একটাই ফাঁসির মঞ্চ, বাংলাদেশ নয়। ভান্ডারিয়ায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি আশা করব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসবে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ফ্যাসিস্ট খুনি হাসিনার সন্ত্রাসী বাহিনীর কর্তৃক ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়ে ঘুমন্ত মানুষ পুড়িয়ে হত্যার ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রাজনীতি মানে ধ্বংস, অগ্নিসংযোগ, মানুষের জীবন কেড়ে নেওয়া নয়। গণতন্ত্র হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা। যারা বিএনপি করে, তারা কখনোই আইন হাতে তুলে নেয় না। প্রতিমন্ত্রী আরও বলেন, গোপালগঞ্জ, ভান্ডারিয়াসহ সারা বাংলাদেশে বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আতঙ্কিত হবেন না। প্রশাসন সজাগ রয়েছে, সরকার এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

যারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জেপি) করেছে, তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি শান্তিপূর্ণ দল, আওয়ামী লীগের মতো ধ্বংসাত্মক দল নয়। অতি শিগগিরই অশান্ত গোপালগঞ্জ শান্ত হয়ে যাবে। কারণ, তাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। তিনি আরও বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা খুব শিগগিরই ধরা পড়বে। তারা কখনোই পার পাবে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। প্রশাসন ও আমাদের দলের নেতাকর্মী সজাগ আছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
আট মাস পর হামে মৃত্যুহীন একদিন

আট মাস পর হামে মৃত্যুহীন একদিন

৪০ মিনিট আগে
জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পুনঃখনন শুরু ডিএসসিসির

জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পুনঃখনন শুরু ডিএসসিসির

৪২ মিনিট আগে
বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী

বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী

২ ঘণ্টা আগে
জুলাই অভ্যুত্থানের অংশীজন ও রাজনৈতিক নেতাদের পরিবারের নিরাপত্তা চায় সিটিজেন ইনিশিয়েটিভ

জুলাই অভ্যুত্থানের অংশীজন ও রাজনৈতিক নেতাদের পরিবারের নিরাপত্তা চায় সিটিজেন ইনিশিয়েটিভ

৩ ঘণ্টা আগে
যেভাবে গ্রেপ্তার হলেন সুইডেন আসলাম

যেভাবে গ্রেপ্তার হলেন সুইডেন আসলাম

৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

৫ ঘণ্টা আগে