প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ব্যাংকে ছুটি বাড়ল ৩ দিন, ২০২৭ সালে মোট ৩১ দিন ● জাতীয় এসএমই পণ্য মেলায় সেরা স্টলের পুরস্কার পেল আইটি বিটস ● বাংলাদেশে শেখ হাসিনার মতো জল্লাদের স্থান নেই: রিজভী ● পদ্মা সেতু হয়ে দুই অঞ্চলের বাস চলাচল বন্ধ ● বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই: শামা ওবায়েদ ● আ.লীগ কর্মীদের চেয়ে দলটির প্রতি প্রতিবেশী দেশের মন্ত্রীদের প্রেম বেশি: গোলাম পরওয়ার ● তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে সাঈদ খোকন ● সারাদেশে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ ● ‘আপনাদের লকডাউন সফল’, আ.লীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন ওসি ● ফ্যাসিস্টদের বিরুদ্ধে বিএনপি আরও কঠোর অবস্থানে থাকবে: খাদ্যমন্ত্রী ●

ব্যাংকে ছুটি বাড়ল ৩ দিন, ২০২৭ সালে মোট ৩১ দিন

বিজ্ঞাপন
ব্যাংকে ছুটি বাড়ল ৩ দিন, ২০২৭ সালে মোট ৩১ দিন
ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর ব্যাংকে মোট ৩১ দিন ছুটি থাকবে। চলতি বছরের তুলনায় ছুটি বেড়েছে তিন দিন। এর মধ্যে পবিত্র ঈদুল ফিতরে টানা পাঁচ দিন এবং ঈদুল আজহায় ছয় দিন ব্যাংক বন্ধ থাকবে।

রোববার (২৯ নভেম্বর) এ-সংক্রান্ত পরিপত্র জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৫ নভেম্বরের প্রজ্ঞাপনের ভিত্তিতে এ ছুটির তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নতুন তালিকায় ৫ মার্চ জুমাতুল বিদা, ২০ মে বুদ্ধপূর্ণিমা এবং ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি যুক্ত হয়েছে। এসব কারণে ২০২৬ সালের তুলনায় আগামী বছর ব্যাংকে ছুটি তিন দিন বাড়ছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ছুটির তালিকা অনুযায়ী, ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে উপলক্ষে ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। এছাড়া ২৪ জানুয়ারি শবে বরাত, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা এবং ৭ মার্চ শবে কদর উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

ঈদুল ফিতর উপলক্ষে ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি (শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান), ১৪ এপ্রিল বাংলা নববর্ষ এবং ১ মে মে দিবস উপলক্ষে ব্যাংকে ছুটি থাকবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ঈদুল আজহা উপলক্ষে ১৫ থেকে ২০ মে পর্যন্ত টানা ছয় দিন ব্যাংক বন্ধ থাকবে। একই দিনে, অর্থাৎ ২০ মে বুদ্ধপূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমাও পালিত হবে। এরপর ১৬ জুন আশুরা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বছরের দ্বিতীয়ার্ধে ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ২৫ আগস্ট জন্মাষ্টমী এবং ৯ ও ১০ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ব্যাংকে ছুটি থাকবে। এছাড়া ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
জাতীয় এসএমই পণ্য মেলায় সেরা স্টলের পুরস্কার পেল আইটি বিটস

জাতীয় এসএমই পণ্য মেলায় সেরা স্টলের পুরস্কার পেল আইটি বিটস

৩০ মিনিট আগে
নামেই ‘ইসলামী’, কার্যত সুদভিত্তিক কার্যক্রম শাহজালাল ব্যাংকের

নামেই ‘ইসলামী’, কার্যত সুদভিত্তিক কার্যক্রম শাহজালাল ব্যাংকের

৪ ঘণ্টা আগে
পুঁজিবাজারে আস্থা ফিরলেও ভালো কোম্পানির সংকট: অর্থমন্ত্রী

পুঁজিবাজারে আস্থা ফিরলেও ভালো কোম্পানির সংকট: অর্থমন্ত্রী

৮ ঘণ্টা আগে
টিসিপির সঙ্গে টিসিবির পাঁচ বছরের সমঝোতা স্মারক স্বাক্ষর

টিসিপির সঙ্গে টিসিবির পাঁচ বছরের সমঝোতা স্মারক স্বাক্ষর

৮ ঘণ্টা আগে
চামড়াশিল্পের উন্নয়নে ৫ হাজার কোটি টাকার তহবিল চায় লেদার ফাউন্ডেশন

চামড়াশিল্পের উন্নয়নে ৫ হাজার কোটি টাকার তহবিল চায় লেদার ফাউন্ডেশন

১ দিন আগে
আর্থিক খাতে স্বচ্ছতা আনতে সব লেনদেন ডিজিটাল করা হবে: আমির খসরু

আর্থিক খাতে স্বচ্ছতা আনতে সব লেনদেন ডিজিটাল করা হবে: আমির খসরু

১ দিন আগে