বিপ্লবীদের বাদ দিয়ে সংবিধান সংশোধন টেকসই হবে না: শিশির মনির
৫ আগস্টের গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন ও লড়াই করেছেন, তাদের বাদ দিয়ে এককভাবে সংবিধান সংশোধনের উদ্যোগ টেকসই হবে না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।