১৬২ সাবেক সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ পদোন্নতি ও সংশ্লিষ্ট সুবিধা
বৈষম্যের শিকার ও অযৌক্তিকভাবে চাকরিচ্যুতির অভিযোগে আবেদন করা সাবেক সেনাসদস্যদের মধ্যে প্রথম ধাপে প্রায় ১৬২ জনকে ভূতাপেক্ষ পদোন্নতি ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। একই সঙ্গে আরও প্রায় ৫০০টি আবেদন পর্যালোচনাধীন রয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্র।