টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি টাঙ্গাইলের আটপুকুরপাড় এলাকায় অবস্থিত মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শন করেছেন। এ সময় তিনি খামারের বিভিন্ন অবকাঠামো ও উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন, বৃক্ষরোপণ করেন এবং ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেন।