আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং
কয়লা সরবরাহ স্বাভাবিক হওয়ার পর উৎপাদন বাড়ানোর সময় কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্রটির উৎপাদন কমে ৭৫০ মেগাওয়াটের নিচে নেমেছে। এতে দেশে লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।