সংবাদ আর্কাইভ

আর্কাইভ

তারিখ, ক্যাটাগরি ও লোকেশন অনুযায়ী সংবাদ খুঁজুন।

বিজ্ঞাপন
রিসেট
মোট 3477 টি সংবাদ পাওয়া গেছে।
সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে, আমরাও চাই উৎসব হোক: কৃষিমন্ত্রী জাতীয়

সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে, আমরাও চাই উৎসব হোক: কৃষিমন্ত্রী

সারের ডিলার নিয়োগ নিয়ে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগের জবাবে মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সারের ডিলার নিয়োগকে উৎসব বলা হয়েছে, আমরাও চাই এটি উৎসব হোক। উৎসবের মতো করেই মানুষ বিষয়টি গ্রহণ করুক, সেটাই আমাদের প্রত্যাশা। তবে উৎসব বলতে তিনি ইতিবাচক অর্থেই বুঝিয়েছেন বলে স্পষ্ট করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, সম্পূর্ণ নিয়ম মেনে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সারের ডিলার নিয়োগ নিয়ে বিরোধী দলের এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

221 বার পড়া
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য জাতীয়

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য

জ্বালানি খাতে নিজস্ব সম্পদের সদ্ব্যবহার, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং পোশাকশিল্পের মতো মূল অর্থনৈতিক চালিকাশক্তিকে নীতিগত সহায়তা দিতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, জ্বালানি রূপান্তরকে উৎসাহিত করতে সরকার ইতোমধ্যে একাধিক নীতিগত সহায়তা প্রদান শুরু করেছে; এর অংশ হিসেবে বাজেটে সৌরবিদ্যুৎ প্রকল্প ও সোলার প্যানেল উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কর অব্যাহতি এবং বাড়তি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। কেবল বিদ্যুৎ উৎপাদন নয়, বরং একটি স্বয়ংসম্পূর্ণ সরবরাহব্যবস্থা ও শক্তিশালী ভ্যালু চেইন গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

235 বার পড়া
শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নয়, পরামর্শ চেয়েছে ম্যাট্রিক্স ল চেম্বার: শিশির মনির জাতীয়

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নয়, পরামর্শ চেয়েছে ম্যাট্রিক্স ল চেম্বার: শিশির মনির

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্টের জন্য যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স ল চেম্বার কোনো আবেদন করেনি বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, প্রতিষ্ঠানটি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) প্রয়োজনীয় নথিপত্র দ্রুত সম্পন্ন করার বিষয়ে পরামর্শ চেয়ে বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে; এটি কোনো আবেদন নয়। মঙ্গলবার (১০ নভেম্বর) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

169 বার পড়া
বিআরটি চালুর দাবি, অনিয়ম তদন্তে কমিশন গঠনের আহ্বান জাতীয়

বিআরটি চালুর দাবি, অনিয়ম তদন্তে কমিশন গঠনের আহ্বান

প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে ঢাকা-গাজীপুর বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অবকাঠামো নির্মাণের পর বাস লেন তুলে দিয়ে সড়কটিকে সাধারণ মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ, স্থপতি ও পরিবহন বিশেষজ্ঞরা। একই সঙ্গে প্রকল্পের অনিয়ম, কারিগরি ত্রুটি ও দায়িত্বে অবহেলার তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন তারা। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ঢাকা-গাজীপুর বিআরটির বাস্তবায়ন চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

195 বার পড়া
বিজ্ঞাপন