প্রমাণ পেলেন, আ. লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবির মাঠে থাকে না
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে যে মাঠে পাওয়া যাবে না, এর প্রমাণ আপনারা পেয়ে গেছেন। তবে এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তি ছোট হলেও তারাও মাঠে আছে। এ জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আজ মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজের পোস্টে এ কথা বলেন তিনি।