সত্য খুঁজে বের করা ও রক্ষা করা সাংবাদিকের প্রধান কাজ: কাদের গনি চৌধুরী
সাংবাদিকের প্রধান কাজ সত্য খুঁজে বের করা এবং তা রক্ষা করা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাসসের ব্যবস্থাপনা পরিচালক-প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী।