সংবাদ আর্কাইভ

আর্কাইভ

তারিখ, ক্যাটাগরি ও লোকেশন অনুযায়ী সংবাদ খুঁজুন।

বিজ্ঞাপন
রিসেট
মোট 3477 টি সংবাদ পাওয়া গেছে।
বিচ্ছিন্ন প্রকল্প নয়, প্রাথমিক শিক্ষায় প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা

বিচ্ছিন্ন প্রকল্প নয়, প্রাথমিক শিক্ষায় প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিশুদের মৌলিক দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশ, মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের অফিসকক্ষে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্লোবাল সিইও) রীনা ঘেলানি এ আগ্রহের কথা জানান।

264 বার পড়া
দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার জাতীয়

দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

জনগণের প্রত্যাশা পূরণে সিভিল সার্ভিসকে আরও দক্ষ, জবাবদিহিমূলক ও প্রযুক্তি-সক্ষম করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে ‘ক্যাপাসিটি নিডস অ্যাসেসমেন্ট (সিএনএ) অব দ্য বাংলাদেশ সিভিল সার্ভিস’ শীর্ষক এক জাতীয় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) ও ইউএনডিপি বাংলাদেশ যৌথভাবে এই সভার আয়োজন করে।

256 বার পড়া
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছাড়া টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়া অসম্ভব: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাতীয়

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছাড়া টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়া অসম্ভব: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শুধু সাময়িক সমস্যা মোকাবিলা বা ‘ফায়ার ফাইটিং’ করে টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, চিকিৎসানির্ভর মডেল থেকে বেরিয়ে প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নীতিনির্ধারণ ও মাঠপর্যায়ের পরিকল্পনায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের যুক্ত করার কোনো বিকল্প নেই। মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

221 বার পড়া
বিজ্ঞাপন