'জুলাই এখনো শেষ হয়নি' প্রদর্শনীতে জিয়ার ভাষণ নেই, ব্যাখ্যা দিলেন জামায়াত আমির
'জুলাই এখনো শেষ হয়নি' শীর্ষক প্রদর্শনীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা না থাকায় ব্যাখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই প্রদর্শনীটি কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতা তুলে ধরার জন্য আয়োজন করা হয়েছে। জিয়াউর রহমান কর্তৃত্ববাদী শাসক ছিলেন না, তাই তাঁর ভাষণ সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি।