জ্বালানির দাম আর বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী
সরকারের পক্ষ থেকে আপাতত জ্বালানির দাম নতুন করে বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কিছুটা মূল্যবৃদ্ধি হলেও গত কয়েক সপ্তাহ ধরে দেশের জ্বালানির বাজার তুলনামূলক স্থিতিশীল ছিল।