চট্টগ্রামের বন্যার্তদের পাশে সেনাবাহিনী, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত
টানা বৃষ্টিপাত ও বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানীয় পানি এবং অন্যান্য জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।