জাতীয় পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ১ সপ্তাহ আগে
আইন-বিচার শাপলা চত্বর হত্যাকাণ্ড • শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় ৪১ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে। ১ সপ্তাহ আগে
অর্থনীতি ইউনিডেক্সের এম্বেসেডর • ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছে বাংলাদেশের খাদ্যপণ্য ইউরোপের বাজারে আরও বিস্তৃতভাবে রপ্তানির সুযোগ তৈরি হচ্ছে বলে মনে করছেন নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক খাদ্য আমদানিকারক ও পরিবেশক প্রতিষ্ঠান ইউনাইটেড ডাচ এক্সপোর্টার্সের (ইউনিডেক্স) এম্বেসেডর ও এডভাইজার ফোরকান হায়দার চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত এই বেলজিয়ান মনে করেন, আন্তর্জাতিক মান নিশ্চিত করা, দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা এবং নিয়মিত বাজারসংযোগ বাড়াতে পারলে বাংলাদেশি পণ্যের চাহিদা ইউরোপের বাজারে আরও বাড়বে। তিনি জানান বর্তমানে এই বাজারের আর্থিক মূল্য বছরে শত কোটি টাকারও বেশী। ১ সপ্তাহ আগে
ফুটবল ১০ গোলের পাগলাটে ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোলের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড ও ফ্রান্স। রোমাঞ্চকর ১০ গোলের ম্যাচে বুকায়ো সাকার ঐতিহাসিক হ্যাটট্রিকে ৬-৪ ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড। ১ সপ্তাহ আগে
ফুটবল গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন সমীকরণ বিশ্বকাপের ফাইনালের আগে গোল্ডেন বুটের লড়াইয়ে পিছিয়ে পড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন শীর্ষে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ১ সপ্তাহ আগে
রাজধানী রোববার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে রাজধানীতে কেনাকাটায় বের হওয়ার আগে জেনে নিন আজ রোববার (১৯ জুলাই) কোন কোন মার্কেট ও এলাকার দোকানপাট সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে। ১ সপ্তাহ আগে
আন্তর্জাতিক জর্ডানে ইরানের হামলায় নিহত ২ মার্কিন সেনা জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ১ সপ্তাহ আগে
জাতীয় পাঁচ মাসেই জনগণের আস্থা অর্জন করেছে সরকার: মাহ্দী আমিন বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম পাঁচ মাসেই সব মন্ত্রণালয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং সরকার জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। ১ সপ্তাহ আগে
জাতীয় বায়ু ও শব্দদূষণ কমাতে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনাও খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। ১ সপ্তাহ আগে
রাজনীতি জুলাই সনদের সংস্কার বাস্তবায়ন না হলে নতুন আন্দোলনের আশঙ্কা: জুবায়ের জুলাই সনদে প্রতিশ্রুত সংস্কার দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, তা বাস্তবায়ন না হলে দেশে নতুন করে গণতান্ত্রিক আন্দোলনের পরিবেশ সৃষ্টি হতে পারে। ১ সপ্তাহ আগে
জাতীয় দুই-তিন মাস মেয়াদি কেক-ব্রেডের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, ল্যাব পরীক্ষার দাবি সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলনের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের দুই থেকে তিন মাস মেয়াদি কেক ও ব্রেডের নিরাপত্তা, প্রিজারভেটিভের ব্যবহার এবং শেলফ লাইফ নিয়ে প্রশ্ন তুলে ল্যাব পরীক্ষার দাবি জানিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। ১ সপ্তাহ আগে
ধর্ম জন্মদাতা পিতা ছাড়া অন্যকে ‘বাবা’ বলা নিয়ে ইসলাম কী বলে? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে উদ্দেশ করে অনেককে ‘বাবা’ বলে সম্বোধন করতে দেখা যাচ্ছে। কেউ রসিকতা করে, কেউ প্রতিপক্ষকে খোঁচা দিতে, আবার কেউ ভক্তির প্রকাশ হিসেবে এ ধরনের শব্দ ব্যবহার করছেন। তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে এ ধরনের সম্বোধন নিয়ে প্রশ্ন উঠেছে। ১ সপ্তাহ আগে
সারাদেশ সীমান্তে কোনোভাবেই পুশ ইন মেনে নেওয়া হবে না: বিজিবি সীমান্ত দিয়ে কোনোভাবেই ‘পুশ ইন’ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দিনাজপুর সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান। তিনি বলেছেন, সীমান্তে পুশ ইনের ঘটনাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অত্যন্ত গুরুত্বের সঙ্গে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছে। ১ সপ্তাহ আগে
জাতীয় এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়াতে জাতিসংঘের প্রতি বাংলাদেশের আহ্বান স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। ১ সপ্তাহ আগে
আন্তর্জাতিক তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল কয়েকটি প্রদেশ তুরস্কের পূর্বাঞ্চলীয় মালটিয়া প্রদেশে শনিবার (১৮ জুলাই) ভোরে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কম্পন আশপাশের কয়েকটি প্রদেশেও অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ১ সপ্তাহ আগে
ফুটবল মেসিকে বর্ণনা করতে গেলে ভাষা হারিয়ে ফেলি: জাভি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ সাবেক সতীর্থ ও বার্সেলোনার কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। বিশ্বকাপে মেসির নেতৃত্ব ও পারফরম্যান্সের প্রশংসা করতে গিয়ে তিনি বলেছেন, মেসিকে বর্ণনা করার মতো ভাষা তার আর অবশিষ্ট নেই। ১ সপ্তাহ আগে
জাতীয় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চীনের সহযোগিতা প্রয়োজন: মির্জা ফখরুল সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং দেশের বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থান নিশ্চিত করতে চীনের প্রযুক্তি, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১ সপ্তাহ আগে
জাতীয় তিস্তা প্রকল্পে পূর্ণ সহযোগিতা, বুলেট ট্রেনের সম্ভাবনার কথা জানাল চীন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে রয়েছে। তিনি জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা, বাংলাদেশের পণ্যের জন্য চীনের বাজার আরও উন্মুক্ত করা, উচ্চগতির রেল প্রযুক্তিতে সহায়তা এবং রোহিঙ্গা সংকট সমাধানে মধ্যস্থতার বিষয়ে চীন প্রতিশ্রুতিবদ্ধ। ১ সপ্তাহ আগে
জাতীয় সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের যেকোনো দুর্যোগ ও সংকটে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। ১ সপ্তাহ আগে
জাতীয় চীনের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ তথ্যমন্ত্রীর বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীন অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে চীন সরকার আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী। ১ সপ্তাহ আগে