জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী
আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি ভবিষ্যতে পাবলিক পরীক্ষার সময়সূচি আরও এগিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।