শুধু প্রযুক্তি নয়, সুশাসনে অবকাঠামো ও তথ্যের সুরক্ষা জরুরি: সিপিডি
স্থানীয় সরকারে সুশাসন নিশ্চিত করতে শুধু প্রযুক্তির ব্যবহার যথেষ্ট নয়; এর সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন, তথ্যের সুরক্ষা এবং নাগরিকদের সঙ্গে দ্বিমুখী সম্পর্ক নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।