বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে তারো আসোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে অত্যন্ত আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বেলা ৩টায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা উঠে আসে। বৈঠকে তারো আসো বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী ও বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতাকে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বলে উল্লেখ করেন।