প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
প্রবাসীকল্যাণ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সাথে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ অভিবাসীদের মনোজগত দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না: তথ্যমন্ত্রী তৈরি পোশাক শিল্পে পরিবেশবান্ধব উদ্যোগে প্রযুক্তিনির্ভর পদক্ষেপ জরুরি: পরিবেশমন্ত্রী জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের সংবর্ধনা দিল পর্যটন করপোরেশন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী কৃষি, মৎস্য ও প্রণিসম্পদখাতে আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের কারিগরি সহযোগিতা চাইলেন মন্ত্রী সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে: মীর হেলাল তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের সৌভাগ্য ও সমৃদ্ধির সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত: আসাদুল হাবিব দুল বিএলআরআই উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন বাণিজ্যিকভাবে উৎপাদন ও খামারি পর্যায়ে দেওয়া হবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যামচেম প্রতিনিধিদলের সাক্ষাৎ; বিদেশি বিনিয়োগে সব ধরনের সহায়তার আশ্বাস

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা অপরিহার্য। এ জন্য দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে সরকার সব ধরনের নীতি সহায়তা দেবে।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Wh-N

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়। সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কিংবা তাদের মুখ বন্ধ করে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না।’

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি দেশের প্রকৃত উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, উদ্যোক্তাদের সহযোগিতা করা গেলে একদিকে কর্মসংস্থান ও জীবিকার নিশ্চয়তা তৈরি হবে, অন্যদিকে সামগ্রিক অর্থনীতির উন্নতি ঘটবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে প্রত্যেকে এখনকার চেয়ে ভালো থাকবে—এটাই আমাদের মূল লক্ষ্য।’

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আসবে এবং সরকার তা চায়; তবে দেশীয় উদ্যোক্তাদেরও উৎসাহিত করতে হবে। ব্যবসা-বিনিয়োগের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা সরকার দেবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সরকারের নীতির মূল উদ্দেশ্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সুযোগ তৈরি করা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবার সহযোগিতায় একটি সুন্দর ও শক্তিশালী দেশ গড়তে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং হ্যামকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফা বক্তব্য রাখেন। বিজেএমসি ও লিজগ্রহীতা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যামচেম প্রতিনিধিদলের সাক্ষাৎ; বিদেশি বিনিয়োগে সব ধরনের সহায়তার আশ্বাস

প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যামচেম প্রতিনিধিদলের সাক্ষাৎ; বিদেশি বিনিয়োগে সব ধরনের সহায়তার আশ্বাস

৪ ঘণ্টা আগে
ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব

ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব

৯ ঘণ্টা আগে
বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

১ দিন আগে
পরিবেশমন্ত্রীর সঙ্গে এডিবির ভাইস-প্রেসিডেন্ট ইংমিং ইয়াংয়ের সৌজন্য সাক্ষাৎ

পরিবেশমন্ত্রীর সঙ্গে এডিবির ভাইস-প্রেসিডেন্ট ইংমিং ইয়াংয়ের সৌজন্য সাক্ষাৎ

১ দিন আগে
দেশের শিল্প খাতে বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী

দেশের শিল্প খাতে বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী

১ দিন আগে
নিউজিল্যান্ডের সাথে কৃষি-প্রযুক্তি, দুগ্ধ, সবুজ জ্বালানি ও আইটি খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব

নিউজিল্যান্ডের সাথে কৃষি-প্রযুক্তি, দুগ্ধ, সবুজ জ্বালানি ও আইটি খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব

১ দিন আগে