প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার চেক বিতরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের কমিটি নিয়ে যা বললেন রিজভী এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান প্রতিটি জেলায় স্থাপন করা হচ্ছে আধুনিক মিট প্রসেসিং সেন্টার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু শিক্ষকদের বড় সুখবর দিলেন মন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী 'কোন শেখ মুজিব'—বিস্ফোরক প্রশ্ন শফিকুল আলমের গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী

বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন
বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করে এবং তা বাস্তবায়ন করে। ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নামই বিএনপি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত দেশব্যাপী ইএফটি ও আইবিএস প্লাস প্লাসের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, উৎপাদনমুখী শিক্ষা ও প্রত্যেক শিক্ষার্থীর হাতকে কর্মের হাতে পরিণত করতে শহীদ জিয়াউর রহমানের উদ্যোগ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারিগরি শিক্ষাসহ সব উদ্যোগ তার সময়েই নেওয়া হয়েছিল। খালেদা জিয়া শিক্ষকদের অবসরকালীন ভাতার ব্যবস্থা করেছিলেন উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, 'শিক্ষক কল্যাণ ট্রাস্ট তো আছেই, এর বাইরে একেক জন পাঁচ থেকে সাত লাখ টাকা অবসর সুবিধা পাবেন। এটা একজন দরিদ্র স্কুলশিক্ষকের জন্য, যিনি গ্রামে বসে আছেন, অনেক বেশি মাইনে রাখে।'

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, 'বাড়িতে বসে ব্যাংক অ্যাকাউন্টে আইবিএস প্লাস প্লাসে ডিজিটালাইজড পদ্ধতিতে তার টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, এক টাকাও কোথাও উৎকোচ দিতে হবে না।'

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'অনেকে গতকাল বলেছে, আগামী দুদিন পর সরকারের ১৮০ দিন পূর্ণ হবে, আপনারা কী কী বাস্তবায়ন করেছেন? এগুলো দেখে যান, বাস্তবায়ন করেছি। এটা আমাদের ইশতেহারে ছিল না। এটা ৩২ নম্বর।' বিনামূল্যে শিক্ষার্থীদের স্কুলড্রেস বিতরণকে ৩৩ নম্বর উল্লেখ করে তিনি বলেন, 'আমি প্রধানমন্ত্রীর প্রশংসা করতে চাই না, জাতি করবে। কিন্তু আমি স্মরণ করিয়ে দিতে চাই।'

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, 'আপনি কৃষকদের কাছে কথা রেখেছেন। আপনি দরিদ্র মা-বোনদের ভোলেননি। আপনি ফ্যামিলি কার্ড দিয়েছেন। আমাদের বিরোধীপক্ষ বলেছে, "রাখ তোর ফ্যামিলি কার্ড।" এখন তারাই প্রতিযোগিতা করছে ফ্যামিলি কার্ড কবে দেবেন বলে।'

বিজ্ঞাপন
728*90 Ad One-P

আর্থিক সঙ্গতির সঙ্গে সমন্বয় করে আগামী চার-পাঁচ বছরের মধ্যে সব মা-বোনদের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, 'তার প্রাপ্ত অর্থ দিয়ে অর্থনীতিতে গতির সঞ্চার হবে। মানি সার্কুলেশন হবে। বাজারের দ্রব্য সে কিনবে, সেই দ্রব্যের কারণে চেইন ইন্ডাস্ট্রিজগুলো চলবে এবং ওখানেও কর্মসংস্থান হবে। বৃহৎ লোন যারা নেয়, তারা হয়তো তছরুপ করে, কিন্তু এই অর্থ দরিদ্র মা-বোনদের কাছে যখন যাবে, সে সেটা খরচ করবে পরিবারের কল্যাণে এবং চেইন ইন্ডাস্ট্রিজগুলো গড়ে উঠবে।'

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'তার আর্থিক সক্ষমতা হবে, ছেলে-মেয়েরা শিক্ষিত হবে, দেশের সম্পদ হবে। দরিদ্রকে যদি আপনারা দরিদ্রই রেখে দেন, জাতির কখনো কল্যাণ হবে না, মুক্তি হবে না।'

বর্তমান সরকারের অন্যান্য উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব নাগরিককে প্রয়োজনীয় কর্মসূচির আওতায় আনা হবে এবং তারা স্বীকৃতি পাবে। 'এগুলো বাংলাদেশকে টেকসই উন্নয়নের দিকে নিয়ে যাবে। এটা কেবল আমরা বিশ্বাস করি না, এটা আমরা জানি। দেশের মানুষ সেটা বিশ্বাস করে।'

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের কমিটি নিয়ে যা বললেন রিজভী

সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের কমিটি নিয়ে যা বললেন রিজভী

১ ঘণ্টা আগে
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে রাজনীতির মাঠে বাকেরগঞ্জের কৃতি সন্তান এম আনোয়ার হোসেন শিকদার

পরিবর্তনের অঙ্গীকার নিয়ে রাজনীতির মাঠে বাকেরগঞ্জের কৃতি সন্তান এম আনোয়ার হোসেন শিকদার

১ ঘণ্টা আগে
গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

২ ঘণ্টা আগে
সংসদে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান বিরোধীদলীয় নেতার

সংসদে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান বিরোধীদলীয় নেতার

২ ঘণ্টা আগে
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের ২ দিনের মিলাদ ও দোয়া কর্মসূচি

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের ২ দিনের মিলাদ ও দোয়া কর্মসূচি

১৫ ঘণ্টা আগে
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা গোলাম হাসনাইন রাসেল

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা গোলাম হাসনাইন রাসেল

২২ ঘণ্টা আগে