প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
৫০ হাজার টাকায় বিক্রি হলো যমুনায় ধরা ৩৩ কেজির বাঘাইড় কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমিন উল্যাহ, সম্পাদক জসিম প্রধানমন্ত্রীর দেওয়া নতুন ঘর পেলেন শাহবাগের ফুটপাতে থাকা গোলাপি বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল: প্রতিমন্ত্রী টুকু দশ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়ামে আসছেন পুতুল কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর আজ বিশ্ব বাঁশ দিবস পরীক্ষার হলে ফোন ব্যবহার, শাস্তি পেলেন ডাকসু ও শিবির নেতা এআই দিয়ে পরীক্ষায় নকল, শাস্তি পেলেন ঢাবি ছাত্রদল নেতা

রাজশাহীর ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক, ভিডিও ছড়িয়ে পড়েছে

বিজ্ঞাপন
রাজশাহীর ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক, ভিডিও ছড়িয়ে পড়েছে
রাজশাহীর নাদের হাজির মোড় এলাকার একটি ফ্ল্যাট থেকে মাহবুব আলম নামে এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এক নারীসহ আটক করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরে ঘটনাটি নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, সকাল ৭টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে ডাকাডাকি করেও ফ্ল্যাটের দরজা খোলা হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে যান। ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে মাহবুব আলম ও ওই নারীকে চন্দ্রিমা থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মাহবুব আলম ২০২৪ সালে চন্দ্রিমা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় এক ব্যক্তির কাছ থেকে খাম নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে চন্দ্রিমা থানা থেকে প্রত্যাহার করা হয়েছিল। পরে তিনি নওগাঁ জেলা পুলিশে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ জানান, মাহবুব আলমের কোনো ছুটি নেই এবং কাউকে না জানিয়েই তিনি রাজশাহীতে গেছেন। অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করাও অপরাধ। বিষয়টি নওগাঁ জেলা পুলিশকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, মাহবুব আলম ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত থাকলেও নওগাঁ জেলা পুলিশে কর্মরত। এ ঘটনায় এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি পর্যালোচনা করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অপরাধ থেকে আরও
সিলেট-লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি

সিলেট-লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি

১ ঘণ্টা আগে
নাইক্ষ্যংছড়িতে কাঠ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নাইক্ষ্যংছড়িতে কাঠ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

১ ঘণ্টা আগে
ধুনটে ১০ পিস ইয়াবাসহ সোহাগ কাজী গ্রেপ্তার

ধুনটে ১০ পিস ইয়াবাসহ সোহাগ কাজী গ্রেপ্তার

১ দিন আগে
চট্টগ্রামে ৮ তলা ভবনে ‘গোপন ক্যাসিনো’, ৫ দেশের ৬৩ বিদেশি আটক

চট্টগ্রামে ৮ তলা ভবনে ‘গোপন ক্যাসিনো’, ৫ দেশের ৬৩ বিদেশি আটক

১ সপ্তাহ আগে
বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটানোর অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটানোর অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

১ সপ্তাহ আগে
ইউএনওর বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ, তবু পেলেন পদোন্নতি

ইউএনওর বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ, তবু পেলেন পদোন্নতি

১ সপ্তাহ আগে