বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের পর মাঝ আকাশে এ ঘটনা ঘটে।
জানা যায়, তুচ্ছ একটি বিষয় নিয়ে দুই যাত্রীর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র বাকবিতণ্ডায় রূপ নেয় এবং পরে দুজন হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন।
মাঝ আকাশে এ ধরনের ঘটনায় বিমানে থাকা সাধারণ যাত্রী, শিশু ও বয়স্কদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার বিস্তারিত কারণ ও পরবর্তী ব্যবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।


