প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী ● ‘শরৎকালীন নাট্যোৎসব ২০২৬’, মঞ্চস্থ হবে তিনটি নাটক ● আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ভিত্তি: আসাদুল হাবিব দুলু ● ধর্মীয় সম্প্রীতির আহ্বান খাদ্যমন্ত্রীর, ১২৫ পূজামণ্ডপে চাল বিতরণ ● মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: ববি হাজ্জাজ ● ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: জনপ্রশাসন উপদেষ্টা ● চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিমন্ত্রী আমিনুল হক ● ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় হতে হবে রাজনীতি: এলজিআরডি মন্ত্রী ● ‘হাদির লড়াই জিয়াউর রহমানের চেয়েও শক্তিশালী’: নাসীরুদ্দীন পাটওয়ারী ● সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর ●

শাহজালাল বিমানবন্দর ঘিরে ভাড়াটে ডাকাতচক্র, ধরাছোঁয়ার বাইরে প্রভাবশালীরা

বিজ্ঞাপন
শাহজালাল বিমানবন্দর ঘিরে ভাড়াটে ডাকাতচক্র, ধরাছোঁয়ার বাইরে প্রভাবশালীরা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় প্রবাসফেরত যাত্রীদের টার্গেট করে ডাকাতি করছে সংঘবদ্ধ চক্র। গোয়েন্দা সূত্রের দাবি, এসব ঘটনায় ভাড়াটে অপরাধীদের ব্যবহার করছে প্রভাবশালী চক্রের সদস্যরা। অপরাধীরা গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়াচ্ছে।

সম্প্রতি একাধিক ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে এমন চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে যাত্রীদের গাড়িতে তুলে হাত-পা বেঁধে মালামাল লুট করে নির্জন স্থানে ফেলে দেওয়া হচ্ছে। পরে চুক্তি অনুযায়ী টাকা নিয়ে দ্রুত এলাকা ছাড়ছে অপরাধীরা।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

গত ৬ জুলাই চাঁদপুরের মো. খোরশেদ দুবাইপ্রবাসী ভাইয়ের পাঠানো ১৭ ভরি স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন। অভিযোগ অনুযায়ী, শাহবাগে ডিবি পুলিশ পরিচয়ে তাঁকে গাড়িতে তুলে ৩৮ লাখ টাকার মালামাল লুট করে গাজীপুরের রাজেন্দ্রপুরে ফেলে যায় ডাকাতরা।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

গোয়েন্দা সূত্রের দাবি, ডাকাতির পর চক্রের সদস্যরা ঢাকার বাইরে চলে যায়। তাদের জামিনে মুক্ত করতে এক শ্রেণির আইনজীবীর সঙ্গে চুক্তি থাকার অভিযোগও রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপকমিশনার মো. ইলিয়াস কবির বলেন, বিমানবন্দর ও উত্তরা এলাকায় অপরাধ করে অনেকেই দ্রুত ঢাকার বাইরে চলে যায়। গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে আবার অপরাধে জড়ানোর ঘটনাও রয়েছে। তবে পুলিশের তৎপরতায় ডাকাতি অনেকাংশে কমেছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অপরাধ থেকে আরও
সীতাকুণ্ডে হাত বাঁধা নারীর মরদেহ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন

সীতাকুণ্ডে হাত বাঁধা নারীর মরদেহ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন

১১ ঘণ্টা আগে
ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, বরখাস্ত অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী

ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, বরখাস্ত অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী

১৪ ঘণ্টা আগে
তাজমিনের মৃত্যুর আগে সিসিটিভিতে ধরা পড়ল শেষ চলাচল, রহস্যে নতুন মোড়

তাজমিনের মৃত্যুর আগে সিসিটিভিতে ধরা পড়ল শেষ চলাচল, রহস্যে নতুন মোড়

১৪ ঘণ্টা আগে
মৃত্যুর আগে বাবাকে লাইভ লোকেশন পাঠিয়ে তাজমিনের আকুতি, ধানখেতে মিলল মরদেহ

মৃত্যুর আগে বাবাকে লাইভ লোকেশন পাঠিয়ে তাজমিনের আকুতি, ধানখেতে মিলল মরদেহ

১৪ ঘণ্টা আগে
গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন পিচ্চি রাজা

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন পিচ্চি রাজা

৪ দিন আগে
মাদ্রাসার নামে ভুয়া রশিদে টাকা আদায়, তিনজন আটক

মাদ্রাসার নামে ভুয়া রশিদে টাকা আদায়, তিনজন আটক

৪ দিন আগে