প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অর্থনীতিকে সহনশীল করতে হবে: পরিবেশমন্ত্রী ● আইএমএফের রক্ষণশীল পূর্বাভাস ছাপিয়ে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির আশা সরকারের ● স্বাবলম্বী হতে ও জীবনকে অর্থবহ করতে শিক্ষার বিকল্প নেই: রিজভী ● সিকাকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সংস্থায় রূপান্তরে বাংলাদেশের সমর্থন ● শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যে গড়ে ওঠার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ● বিদ্যুৎ খাতে অর্থায়ন দ্রুত করতে চায়না এক্সিম ব্যাংকের প্রতি মন্ত্রীর আহ্বান ● প্রতিবন্ধী জনগোষ্ঠী রাষ্ট্রেরই অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী ● শিক্ষার সঙ্গে নৈতিকতা না থাকলে তা বিপজ্জনক হতে পারে: পানিসম্পদ মন্ত্রী ● রাজশাহী ও নাটোরে পানিসম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ ● হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৯২ ●

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতির পাশাপাশি আর্থিক সংস্কারে আইএমএফের জোর

বিজ্ঞাপন
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতির পাশাপাশি আর্থিক সংস্কারে আইএমএফের জোর
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশকে কঠোর মুদ্রানীতি অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, শুধু কঠোর মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি কমানো ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয়। এর জন্য আর্থিক খাতের সক্ষমতা বৃদ্ধি, রাজস্ব আহরণ বাড়ানো এবং সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় কার্যকর সংস্কার জরুরি।

থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপরিচালক সোনালি জৈন চন্দ্র এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আইএমএফের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়ে ৮ শতাংশে দাঁড়িয়েছে। প্রায় সাড়ে তিন বছর ধরে চলা এ চাপ সামলাতে গিয়ে দেশ বর্তমানে রাজস্ব ব্যবস্থাপনা, আর্থিক খাত ও মূল্যস্ফীতি—এই তিন ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জের মুখোমুখি। বিশেষ করে আর্থিক খাতের দুর্বলতা কাটাতে একটি বিশ্বাসযোগ্য সংস্কার কৌশল গ্রহণের ওপর জোর দিয়েছে সংস্থাটি। এছাড়া দেশের রাজস্ব-জিডিপি অনুপাত ধারাবাহিকভাবে কমে বর্তমানে প্রায় ৭ শতাংশে নেমেছে, যা বিশ্বের সর্বনিম্নগুলোর একটি। উন্নয়ন ব্যয় মেটাতে এবং অর্থনীতি শক্তিশালী করতে কর আদায় বাড়ানোর সমন্বিত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এদিকে বাংলাদেশের জন্য আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। গত মে মাসে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন কর্মসূচির অনুরোধ জানানোর পর জুলাইয়ে আইএমএফের একটি প্রতিনিধিদল ঢাকা সফর করে। সফরকালে আলোচিত বিষয়গুলো চলতি বছরের ‘আর্টিকেল ফোর’ সুপারিশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল উল্লেখ করে সোনালি জৈন চন্দ্র জানান, প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা দিতে আইএমএফের নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
আইএমএফের রক্ষণশীল পূর্বাভাস ছাপিয়ে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির আশা সরকারের

আইএমএফের রক্ষণশীল পূর্বাভাস ছাপিয়ে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির আশা সরকারের

৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের কাছে আরও অর্থনৈতিক সহায়তা চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের কাছে আরও অর্থনৈতিক সহায়তা চায় বাংলাদেশ

১ দিন আগে
স্বর্ণের দাম ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা

স্বর্ণের দাম ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা

১ দিন আগে
বাংলাদেশের অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন রয়েছে: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন রয়েছে: অর্থমন্ত্রী

২ দিন আগে
ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ

২ দিন আগে
ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

২ দিন আগে