প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অর্থনীতিকে সহনশীল করতে হবে: পরিবেশমন্ত্রী ● আইএমএফের রক্ষণশীল পূর্বাভাস ছাপিয়ে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির আশা সরকারের ● স্বাবলম্বী হতে ও জীবনকে অর্থবহ করতে শিক্ষার বিকল্প নেই: রিজভী ● সিকাকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সংস্থায় রূপান্তরে বাংলাদেশের সমর্থন ● শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যে গড়ে ওঠার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ● বিদ্যুৎ খাতে অর্থায়ন দ্রুত করতে চায়না এক্সিম ব্যাংকের প্রতি মন্ত্রীর আহ্বান ● প্রতিবন্ধী জনগোষ্ঠী রাষ্ট্রেরই অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী ● শিক্ষার সঙ্গে নৈতিকতা না থাকলে তা বিপজ্জনক হতে পারে: পানিসম্পদ মন্ত্রী ● রাজশাহী ও নাটোরে পানিসম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ ● হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৯২ ●

সামুদ্রিক খাতের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগের তাগিদ নৌপরিবহন মন্ত্রীর

বিজ্ঞাপন
সামুদ্রিক খাতের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগের তাগিদ নৌপরিবহন মন্ত্রীর
বাংলাদেশের শিপিং ও সামুদ্রিক খাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক সহযোগিতা এবং দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন নৌপরিবহন, রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘৮ম বিমক্স ২০২৬’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, দেশের প্রায় ১৬ হাজার কিলোমিটার প্রাকৃতিক নৌপথ ও বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান সামুদ্রিক বাণিজ্যে বড় সুযোগ তৈরি করেছে। এ লক্ষ্যে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধি, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণ এবং পায়রা বন্দরকে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জাহাজ নির্মাণ, মেরামত, অফশোর অনুসন্ধান ও লজিস্টিকস খাতে বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাজারের উপযোগী দক্ষ নাবিক তৈরির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পরিবেশ সুরক্ষার ওপর জোর দিয়ে তিনি জানান, সামুদ্রিক সম্পদ আহরণে পরিবেশগত ভারসাম্য রক্ষা ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার নিশ্চিত করা জরুরি। এ সময় সামুদ্রিক খাতের টেকসই উন্নয়নে আন্তর্জাতিক অংশীদার, সরকারি ও বেসরকারি খাতকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল, মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোয়ে, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামাত এলাহী এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মো. শফিউল বারী।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অর্থনীতিকে সহনশীল করতে হবে: পরিবেশমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অর্থনীতিকে সহনশীল করতে হবে: পরিবেশমন্ত্রী

৮ ঘণ্টা আগে
সিকাকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সংস্থায় রূপান্তরে বাংলাদেশের সমর্থন

সিকাকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সংস্থায় রূপান্তরে বাংলাদেশের সমর্থন

৯ ঘণ্টা আগে
বিদ্যুৎ খাতে অর্থায়ন দ্রুত করতে চায়না এক্সিম ব্যাংকের প্রতি মন্ত্রীর আহ্বান

বিদ্যুৎ খাতে অর্থায়ন দ্রুত করতে চায়না এক্সিম ব্যাংকের প্রতি মন্ত্রীর আহ্বান

৯ ঘণ্টা আগে
প্রতিবন্ধী জনগোষ্ঠী রাষ্ট্রেরই অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী

প্রতিবন্ধী জনগোষ্ঠী রাষ্ট্রেরই অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী

৯ ঘণ্টা আগে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৯২

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৯২

১০ ঘণ্টা আগে
ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩

ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩

১০ ঘণ্টা আগে