বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩০৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ৮৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। মারা যাওয়া চার শিশুর মধ্যে খুলনা বিভাগের দুজন এবং ঢাকা ও বরিশাল বিভাগের একজন করে রয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫০৭ জন উপসর্গযুক্ত রোগী এবং ৪৯ জন নিশ্চিত হামে আক্রান্ত শিশু শনাক্ত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ২ লাখ ৯ হাজার ৮৭৬ জন এবং নিশ্চিত হামে ২২ হাজার ৯২৬ শিশু আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন, যার মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ শিশু।


