প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অর্থনীতিকে সহনশীল করতে হবে: পরিবেশমন্ত্রী ● আইএমএফের রক্ষণশীল পূর্বাভাস ছাপিয়ে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির আশা সরকারের ● স্বাবলম্বী হতে ও জীবনকে অর্থবহ করতে শিক্ষার বিকল্প নেই: রিজভী ● সিকাকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সংস্থায় রূপান্তরে বাংলাদেশের সমর্থন ● শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যে গড়ে ওঠার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ● বিদ্যুৎ খাতে অর্থায়ন দ্রুত করতে চায়না এক্সিম ব্যাংকের প্রতি মন্ত্রীর আহ্বান ● প্রতিবন্ধী জনগোষ্ঠী রাষ্ট্রেরই অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী ● শিক্ষার সঙ্গে নৈতিকতা না থাকলে তা বিপজ্জনক হতে পারে: পানিসম্পদ মন্ত্রী ● রাজশাহী ও নাটোরে পানিসম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ ● হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৯২ ●

প্রতিবন্ধী জনগোষ্ঠী রাষ্ট্রেরই অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী

বিজ্ঞাপন
প্রতিবন্ধী জনগোষ্ঠী রাষ্ট্রেরই অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী
প্রতিবন্ধী জনগোষ্ঠী রাষ্ট্রেরই অবিচ্ছেদ্য অংশ এবং সমাজের পিছিয়ে পড়া এসব মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১৪ নম্বরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চত্বরে ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬’ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন ১১০ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করেন।

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন উল্লেখ করে মন্ত্রী বলেন, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সমাজের সর্বস্তরে তাদের পাশে দাঁড়াতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসন কার্যক্রমকে টেকসই পর্যায়ে নিতে সরকার কাজ করছে। এ সময় তিনি প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বড় ভবন, বিপণিবিতান ও গণপরিবহনে প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বিঘ্ন প্রবেশগম্যতা এবং চলাচলের জন্য র‍্যাম্প নিশ্চিত করার তাগিদ দেন। পাশাপাশি গণপরিবহনকর্মীসহ সাধারণ নাগরিকদের তাঁদের প্রতি সংবেদনশীল আচরণ এবং গণমাধ্যমকে সচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আহমদ কবীর এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্ডোর (BERDO) সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অর্থনীতিকে সহনশীল করতে হবে: পরিবেশমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অর্থনীতিকে সহনশীল করতে হবে: পরিবেশমন্ত্রী

৭ ঘণ্টা আগে
সিকাকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সংস্থায় রূপান্তরে বাংলাদেশের সমর্থন

সিকাকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সংস্থায় রূপান্তরে বাংলাদেশের সমর্থন

৮ ঘণ্টা আগে
বিদ্যুৎ খাতে অর্থায়ন দ্রুত করতে চায়না এক্সিম ব্যাংকের প্রতি মন্ত্রীর আহ্বান

বিদ্যুৎ খাতে অর্থায়ন দ্রুত করতে চায়না এক্সিম ব্যাংকের প্রতি মন্ত্রীর আহ্বান

৮ ঘণ্টা আগে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৯২

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৯২

১০ ঘণ্টা আগে
ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩

ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩

১০ ঘণ্টা আগে
পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১০ ঘণ্টা আগে