প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অর্থনীতিকে সহনশীল করতে হবে: পরিবেশমন্ত্রী ● আইএমএফের রক্ষণশীল পূর্বাভাস ছাপিয়ে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির আশা সরকারের ● স্বাবলম্বী হতে ও জীবনকে অর্থবহ করতে শিক্ষার বিকল্প নেই: রিজভী ● সিকাকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সংস্থায় রূপান্তরে বাংলাদেশের সমর্থন ● শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যে গড়ে ওঠার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ● বিদ্যুৎ খাতে অর্থায়ন দ্রুত করতে চায়না এক্সিম ব্যাংকের প্রতি মন্ত্রীর আহ্বান ● প্রতিবন্ধী জনগোষ্ঠী রাষ্ট্রেরই অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী ● শিক্ষার সঙ্গে নৈতিকতা না থাকলে তা বিপজ্জনক হতে পারে: পানিসম্পদ মন্ত্রী ● রাজশাহী ও নাটোরে পানিসম্পদ উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ ● হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৯২ ●

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অর্থনীতিকে সহনশীল করতে হবে: পরিবেশমন্ত্রী

বিজ্ঞাপন
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অর্থনীতিকে সহনশীল করতে হবে: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দেশের অর্থনীতিকে আরও সহনশীল করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তন এখন দেশের অর্থনীতি, কৃষি, শিল্প ও জনজীবনের জন্য বড় চ্যালেঞ্জ। তাপমাত্রা বৃদ্ধি, বন্যা, অনাবৃষ্টি ও লবণাক্ততার কারণে উৎপাদনশীলতা কমছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ঝুঁকি বাড়ছে।

বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘গ্রিন ডায়ালগ: জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির পুনর্বিন্যাস’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পরিবেশমন্ত্রী বলেন, অতিরিক্ত গরমে কারখানার শ্রমিকদের উৎপাদনশীলতা কমছে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বাড়ায় কৃষিজমি ও সুপেয় পানির ওপর চাপ সৃষ্টি হচ্ছে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও বন্যায় কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সড়ক ও যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে পরিবহন ব্যয় বাড়ছে এবং শিল্প উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, প্রবৃদ্ধির শ্লথগতি, মূল্যস্ফীতি, বিনিয়োগের সীমাবদ্ধতা ও জ্বালানি খাতের চাপের মধ্যে জলবায়ু পরিবর্তন অর্থনীতির ওপর বাড়তি বোঝা তৈরি করতে পারে। তাই উন্নয়ন পরিকল্পনা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে জলবায়ু ঝুঁকিকে গুরুত্ব দিতে হবে। কৃষির আবহাওয়নির্ভরতা কমাতে সময়োপযোগী অভিযোজন কৌশল এবং দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার করাও জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের অবদান তুলনামূলকভাবে কম হলেও দেশটি এর বিরূপ প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি, লবণাক্ততা, বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতি থেকে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর ব্যবস্থায় রূপান্তরেও গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় প্যানেল আলোচনায় ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও উন্নয়ন বিশেষজ্ঞরা অংশ নেন। তাঁরা পরিবেশবান্ধব শিল্পায়ন, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, জলবায়ু অর্থায়ন, টেকসই কৃষি এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অনুষ্ঠানে পরিবেশবান্ধব শিল্পায়ন ও জলবায়ু অর্থায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ হ্যামস গার্মেন্টস লিমিটেড ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে সম্মাননা দেওয়া হয়। হ্যামস গার্মেন্টস আন্তর্জাতিক লিড প্লাটিনাম সনদে ১১০-এর মধ্যে ১০৮ স্কোর অর্জন করেছে। অন্যদিকে সৌর হোম সিস্টেমের মাধ্যমে কার্বন নিঃসরণ হ্রাসের বিপরীতে ২৩ মিলিয়ন মার্কিন ডলার কার্বন রাজস্ব দেশে আনার স্বীকৃতি পেয়েছে ইডকল। অনুষ্ঠানে সরকারের নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, শিল্পোদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের চার শতাধিক প্রতিনিধি অংশ নেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
সিকাকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সংস্থায় রূপান্তরে বাংলাদেশের সমর্থন

সিকাকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সংস্থায় রূপান্তরে বাংলাদেশের সমর্থন

৯ ঘণ্টা আগে
বিদ্যুৎ খাতে অর্থায়ন দ্রুত করতে চায়না এক্সিম ব্যাংকের প্রতি মন্ত্রীর আহ্বান

বিদ্যুৎ খাতে অর্থায়ন দ্রুত করতে চায়না এক্সিম ব্যাংকের প্রতি মন্ত্রীর আহ্বান

৯ ঘণ্টা আগে
প্রতিবন্ধী জনগোষ্ঠী রাষ্ট্রেরই অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী

প্রতিবন্ধী জনগোষ্ঠী রাষ্ট্রেরই অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী

৯ ঘণ্টা আগে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৯২

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৯২

১০ ঘণ্টা আগে
ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩

ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩

১০ ঘণ্টা আগে
পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১১ ঘণ্টা আগে